‘জ্বালানি, শিক্ষা ও প্রযুক্তিখাতে সিঙ্গাপুরের সঙ্গে কাজ করতে পারে বাংলাদেশ’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ মে ২০২২, ১৮:১২আপডেট : ১৮ মে ২০২২, ১৮:১২

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, অর্থনৈতিক উন্নয়নে বিস্ময়কর সাফল্যের পাশাপাশি পরিকল্পিত নগরায়ণ, জ্বালানি, শিক্ষা এবং প্রযুক্তিখাতে সিঙ্গাপুরের সঙ্গে সমন্বয় করে দুই দেশ একসঙ্গে কাজ করতে পারে। এতে উভয় দেশই উপকৃত হবে।

বুধবার (১৮ মে) সচিবালয়ে প্রতিমন্ত্রীর অফিস কক্ষে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের অনাবাসিক হাইকমিশনার ডেরক লোহ। এ সময় প্রতিমন্ত্রী এসব কথা বলেন। তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করেন। 

এ সময় অন্যান্যের মাঝে বাংলাদেশে সিঙ্গাপুরের হেড অব মিশন শিলা পিল্লাই, সিঙ্গাপুরের বাণিজ্য মন্ত্রণালয়ের ডেপুটি ডিরেক্টর ওমা মনিয়ানদি, সিঙ্গাপুর পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া বিষয়ক কান্ট্রি অফিসার নাথানিয়াল লি, এন্টারপ্রাইজ সিঙ্গাপুরের পরিচালক জয়কৃষ্ণান গোপালকৃষ্ণান ও এন্টারপ্রাইজ সিঙ্গাপুরের গ্লোবাল ডিরেক্টর অড্রে টেন উপস্থিত ছিলেন। 

সাক্ষাৎকালে সিঙ্গাপুরের হাইকমিশনার বলেন, বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাত অভূতপূর্ব সাফল্য দেখিয়েছে। বিদ্যুৎ ও জ্বালানি খাত বন্ড ইস্যু বা পুঁজিবাজারে যেতে পারে। সিঙ্গাপুরের মার্কেট সকলের জন্য উন্মুক্ত।

নসরুল হামিদ বলেন, বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাত বিনিয়োগবান্ধব। আধুনিক প্রযুক্তিসমৃদ্ধ করে সামগ্রিক সিস্টেম হালনাগাদ করতেও অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করা যেতে পারে। সিঙ্গাপুরের সঙ্গে যৌথভাবে আর কী কী কাজ করা যেতে পারে তা অনুসন্ধান করতে উভয় পক্ষ নিয়ে একটি কমিটি করা যেতে পারে।

/এসএনএস/এমএস/
সম্পর্কিত
পুলিশ সংস্কার ও সাইবার নিরাপত্তায় সিঙ্গাপুরের সহযোগিতা চাইলো বাংলাদেশ 
বাংলাদেশের বিমানবন্দরের উন্নয়নে আগ্রহ প্রকাশ সিঙ্গাপুরের 
বিজিএমইএ সদস্যদের জন্য সিঙ্গাপুরের হাসপাতালে মিলবে অগ্রাধিকার সেবা
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী