কোনও মূল্যমানের নোট বাতিল হয়নি: বাংলাদেশ ব্যাংক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ মে ২০২২, ১৯:০৭আপডেট : ২৬ মে ২০২২, ১৯:৩৮

কোনও মূল্যমানের নোট বাতিল করা হয়নি বলে আবারও জনসাধারণকে সতর্ক করলো বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার (২৬ মে) কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইটে এ বিষয়ে জরুরি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের কোনও মূল্যমানের নোট বাতিল ঘোষিত হয়নি। এ ব্যাপারে ব্যাংকের নোট বাতিল হওয়া সংক্রান্ত যেকোনও বিজ্ঞপ্তি গুজব, ষড়যন্ত্রমূলক ও মিথ্যা।

এর আগে ১১ মে এক হাজার টাকার ‘লাল নোট’ বাতিল করা নিয়ে বাংলাদেশ ব্যাংক জানিয়েছিল, লাল নোট বাতিলের খবরটি সঠিক নয়। ওইদিন  বেসরকারি একাধিক টেলিভিশনে খবর প্রচারিত হয়— এক হাজার টাকার লাল নোট বাতিল করা হয়েছে। ৩০ মে’র মধ্যে এসব নোট ব্যাংকে জমা দিতে হবে। এ খবরে দেশের মানুষের মধ্যে ব্যাপক উদ্বেগ তৈরি হয়। তারই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এ ধরনের কোনও সিদ্ধান্ত হয়নি।

পরে ওই দিন সন্ধ্যায় কেন্দ্রীয় ব্যাংকের সহকারী মুখপাত্র আবুল কালাম আজাদের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এক হাজার টাকার লাল নোট বাতিল হয়েছে— এমন বিভ্রান্তিকর তথ্য বাংলাদেশ ব্যাংকের দৃষ্টিগোচর হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়া এ তথ্য সত্য নয়।

কেন্দ্রীয় ব্যাংক বলছে, এ ধরনের কোনও সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। এক হাজার টাকার লাল নোট বা অন্য কোনও নোট অচলের সিদ্ধান্ত নেওয়া হয়নি। তাই জনসাধারণকে এ ধরনের গুজব ও বিভ্রান্তিকর তথ্য আমলে না নেওয়ার অনুরোধ জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
রাজধানীতে বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার অর্ধগলিত মরদেহ উদ্ধার
‘ইসলামী ব্যাংকের চেয়ারম্যান খুরশীদ আলম ঋণখেলাপি নন, খেলাপি ঋণ স্ত্রীর প্রতিষ্ঠানের’ 
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ