কোরবানির ঈদে বাজার স্থিতিশীল রাখার আহ্বান এফবিসিসিআই’র

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মে ২০২২, ১৮:৪৩আপডেট : ২৮ মে ২০২২, ১৮:৪৩

কোরবানির ঈদকে সামনে রেখে বাজার স্থিতিশীল রাখতে সরকার-নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি করতে ব্যবসায়ীদের আহ্বান জানিয়েছেন এফবিসিসিআই’র সিনিয়র সহ-সভাপতি ও এফবিসিসিআই বাজার মনিটরিং কমিটির আহ্বায়ক মোস্তফা আজাদ চৌধুরী বাবু। শনিবার (২৮ মে) নিত্যপ্রয়োজনীয় পণ্যের মজুত, আমদানি, সরবরাহ ও মূল্য পরিস্থিতি নিয়ে রাজধানীর মোহাম্মদপুর টাউনহল ঢাকা উত্তর সিটি করপোরেশন কাঁচাবাজার বণিক সমিতির সঙ্গে মতবিনিময় সভায় এ আহ্বান জানান তিনি।

সভায় সরকার নির্ধারিত দামে পণ্য বিক্রি নিশ্চিত করতে বাজার কমিটিকে বিশেষ তদারকি করার নির্দেশনাও দেন তিনি।

তিনি আরও জানান, কোরবানির ঈদকে সামনে রেখে মসলা সংকটের কোনও তথ্য পাওয়া যায়নি। যদি কোনও ব্যবসায়ী পণ্য মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি করে বেশি দামে বিক্রি করার চেষ্টা করে, এফবিসিসিআই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারের কাছে সুপারিশ করবে।

এছাড়া, চিনি, লবণ, আটা, ময়দার ডিলারদের তালিকা এফবিসিসিআইতে পাঠানোর জন্য মিল-মালিকদের আহ্বান জানান মোস্তফা আজাদ চৌধুরী বাবু।

এছাড়াও, বাজার সমিতিগুলোকে দোকানিদের নিয়ে মসলা, লবণ, চিনি ইত্যাদি খাতভিত্তিক সভা করা, দোকানে নিত্যপণ্যের মূল্যতালিকা টানানোসহ বিশ্ববাজারে পণ্যের মূল্য বৃদ্ধি ও হ্রাসের সঙ্গে সমন্বয় রেখে সীমিত মুনাফায় ব্যবসা পরিচালনা করতে সকল ব্যবসায়ীর প্রতি আহ্বান জানান তিনি।

এসময় তিনি ১৫ দিন পর পর সয়াবিন তেলের দাম সমন্বয়ের সুপারিশ করেন।

মোহাম্মদপুর টাউন হল ঢাকা উত্তর সিটি করপোরেশন কাঁচাবাজার বণিক সমিতির সভাপতি মো. লুৎফর রহমান (বাবুল) জানান, যেসব দোকানি পণ্য মজুত ও সরকার নির্ধারিত মূল্যের বেশি দামে পণ্য বিক্রি করার চেষ্টা করেছে, সমিতি তাদের দোকান বন্ধ করে দিয়েছে। ভবিষ্যতেও ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

বাজারে স্থিতিশীলতা রাখতে প্রয়োজনের তুলনায় বাড়তি পণ্য না কিনতেও ভোক্তাদের প্রতি আহ্বান জানান এফবিসিসিআইর পরিচালক আবু মোতালেব।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন এফবিসিসিআই’র পরিচালক বিজয় কুমার কেজরিওয়াল, হারুন অর রশীদ, মোহাম্মদপুর টাউন হল সিটি করপোরেশন বাজার সমিতির সাধারণ সম্পাদক মো. মুসলিম উদ্দিন শিকদারসহ অন্যান্যরা।

 

/জিএম/এফএ/
সম্পর্কিত
সরকার পরিবর্তনে আশা ছিল দাম বাড়বে, কিন্তু এবারও সেই সিন্ডিকেট
ঈদ শেষে ফিরছে মানুষ, গাড়ির চাপ বাড়লেও নেই ভোগা‌ন্তি
লক্ষ্যমাত্রার বেশি কোরবানির বর্জ্য অপসারণ করেছে ডিএসসিসি
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান