ডিসেম্বর পর্যন্ত ঋণ পরিশোধে বিশেষ সুবিধা চান ব্যবসায়ীরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ মে ২০২২, ১৯:৩২আপডেট : ৩১ মে ২০২২, ১৯:৫৫

চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত ঋণ পরিশোধের বিশেষ সুবিধা চেয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। এ নিয়ে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে মঙ্গলবার (৩১ মে) সংগঠনটির শীর্ষ নেতাদের জরুরি বৈঠক হয়েছে।

বৈঠক শেষে সংগঠনের সভাপতি মো. জসিম উদ্দিন সাংবাদিকদের বলেন, বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার কারণে তারা এই সুবিধা চেয়েছেন।

তিনি আরও বলেন, আমাদের দেশের ব্যাংকগুলোতে যেন দীর্ঘমেয়াদি ঋণের একটি বিশেষ তহবিল গঠন করা হয় সেটার জন্য কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের কাছে অনুরোধ করেছি। কারণ, ব্যবসার জন্য লংটাইম ফাইন্যান্সিং খুবই জরুরি।

তার মতে, আমরা রেমিট্যান্স প্রণোদনা আরও বাড়ানোর কথাও জানিয়েছি। এতে রেমিট্যান্স যোদ্ধা উৎসাহিত হন। যদিও এখন সিআইপিসহ কিছু সুবিধা দেওয়া হচ্ছে।

সভা শেষে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম বলেন, এফবিসিসিআইর বিষয়গুলো আমরা বিবেচনা করে দেখবো। তবে এখনই কোনও সিদ্ধান্ত জানানো যাচ্ছে না। এছাড়া, রেমিট্যান্সে প্রণোদনা বাড়ানোর অনুরোধের বিষয়ে বাংলাদেশ ব্যাংক এককভাবে সিদ্ধান্ত নেবে না। বিষয়টি সরকারের সঙ্গে সম্পর্কযুক্ত হওয়ায় সবদিক বিবেচনায় সিদ্ধান্ত জানানো হবে।

/জিএম/এফএ/এমওএফ/
সম্পর্কিত
এফবিসিসিআইয়ে ব্যবসায়ী প্রশাসক নিয়োগের আশ্বাস, কর্মসূচি স্থগিত
করমুক্ত আয়সীমা ৫ লাখে উন্নীত করার প্রস্তাব এফবিসিসিআই’র
টাকার অবমূল্যায়নের বিপক্ষে এফবিসিসিআই
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস