গ্রাহকের অভিযোগ ১০ দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জুন ২০২২, ২১:১৬আপডেট : ১৩ জুন ২০২২, ২১:১৬

ব্যাংকগুলোর বিরুদ্ধে উত্থাপিত গ্রাহকের অভিযোগ ১০ দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সোমবার (১৩ জুন) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে।

সার্কুলারে বলা হয়, ২০০৫ সালের ৫ জানুয়ারি ও  ২০১১ সালের ২৬ জুলাই ব্যাংকগুলোর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ নিষ্পত্তিকল্পে ব্যাংকের প্রধান কার্যালয়ে প্রধান নির্বাহীর সরাসরি তত্ত্বাবধানে অভিযোগ সেল গঠনপূর্বক সাধারণভাবে ১০ দিনের মধ্যে অভিযোগ নিষ্পত্তির জন্য ব্যাংকগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছিল। কিন্তু কোনও কোনও ব্যাংক শাখায় গ্রাহকের অভিযোগ বা আবেদনপত্র গ্রহণ করা হচ্ছে না, মর্মে সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের গোচরীভূত হয়েছে। অধিকন্তু, কোনও কোনও ব্যাংক অনেক ক্ষেত্রে গ্রাহক কর্তৃক দাখিলকৃত অভিযোগ বা আবেদনপত্রের বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করছে না— মর্মেও অভিযোগ পাওয়া যাচ্ছে। যা কোনোভাবেই কাম্য নয়। এমন পরিস্থিতিতে গ্রাহক স্বার্থ সংরক্ষণ এবং ব্যাংকিং খাতে সুশাসন ও শৃঙ্খলা নিশ্চিতকরণের লক্ষ্যে এ মর্মে নির্দেশনা দেওয়া  যাচ্ছে যে, ব্যাংকের আমানতকারী ও ঋণগ্রহীতাসহ সব ধরনের গ্রাহকের অভিযোগ বা আবেদনপত্র ব্যাংকের প্রধান কার্যালয়সহ যে দফতরেই দাখিল করা হোক না কেন, তা প্রাপ্তিস্বীকার প্রদানের মাধ্যমে গ্রহণ করতে হবে।

বাংলাদেশ ব্যাংক বলছে, প্রাপ্ত অভিযোগ ১০ দিনের মধ্যে এবং আবেদনপত্র যথাযথ প্রক্রিয়ায় দ্রুততম সময়ের মধ্যে নিষ্পন্ন করতে হবে। তবে, অভিযোগ নিষ্পত্তির সময়সীমা কোনও অবস্থায়ই ৪৫ দিনের বেশি হবে না।

 

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
রাজধানীতে বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার অর্ধগলিত মরদেহ উদ্ধার
‘ইসলামী ব্যাংকের চেয়ারম্যান খুরশীদ আলম ঋণখেলাপি নন, খেলাপি ঋণ স্ত্রীর প্রতিষ্ঠানের’ 
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান