কানাডায় শুল্কমুক্ত বাজার সুবিধার মেয়াদ বাড়ানোর তাগিদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জুন ২০২২, ১৯:৫০আপডেট : ৩০ জুন ২০২২, ১৯:৫৪

কানাডায় বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত বাজার সুবিধার (জেনারেল প্রেফারেন্সিয়াল ট্যারিফস)  মেয়াদ ২০২৩ সালে শেষ হতে যাচ্ছে। দেশটির বাজারে এ সুবিধা বহাল রাখার জন্য আগামী বছরের মধ্যেই নতুন চুক্তির আলোচনা শেষ করতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে কানাডা-বাংলাদেশ জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ অন স্ট্রেংদেনিং কমার্শিয়াল রিলেশনস।

বুধবার (২৯ জুন) রাতে অনুষ্ঠিত ভার্চুয়াল বৈঠকে এ আহ্বান জানায় কানাডিয়ান পক্ষ। বৈঠকে ওয়ার্কিং গ্রুপের সুপারিশগুলোকে বাস্তবায়নের জন্য বার্ষিক কানাডা-বাংলাদেশ ফোরাম আয়োজনের প্রস্তাব করেন কানাডিয়ান কো-চেয়ার নুজহাত-তাম-জামান।

কানাডার দেওয়া প্রস্তাবগুলোর মধ্যে ভিসা সহজ করা, বাংলাদেশিদের জন্য ইলেকট্রনিক ভিসা চালু, কানাডিয়ান বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশের উন্নয়ন বাস্তবতা তুলে ধরা, কানাডা-বাংলাদেশ ক্রস বর্ডার ই-কমার্স প্ল্যাটফর্ম প্রতিষ্ঠা, দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে এক্সপোর্ট ডেভেলপমেন্ট কানাডাকে বাংলাদেশের প্রতি আগ্রহী করে তোলার সুপারিশ করা হয়।

বৈঠকে বাংলাদেশের পক্ষে কো-চেয়ার এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন বলেন, ‘বিডার ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে বর্তমানে অনেকগুলো সেবা দেওয়া হচ্ছে। বাংলাদশে ব্যবসার পরিবেশ আগের চেয়ে অনেক উন্নত হয়েছে।’ তাই কানাডিয়ান উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান এফবিসিসিআই সভাপতি। বিশেষ করে কৃষি ও প্রযুক্তি খাতে কানাডার বিনিয়োগকারীদের জন্য ব্যাপক সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি।

কানাডায় নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার ড. খলিলুর রহমান জানান, বাংলাদেশিদের জন্য কানাডিয়ান ভিসা সহজ করার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে।

দেশে কানাডিয়ান বিনিয়োগ আকৃষ্ট করতে বঙ্গবন্ধু শিল্প নগরে একশ’ একরের কানাডিয়ান ইন্ডাস্ট্রিয়াল জোন স্থাপনের পরামর্শ দেন কানাডা-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদ রহমান। বৈঠকে উপস্থাপিত প্রতিবেদনে ঢাকায় কানাডিয়ান হাই কমিশনে ভিসা অফিস স্থাপন, দুদেশের মধ্যে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, এফটিএ সই ও একটি পরামর্শক কমিটি গঠনেরও প্রস্তাব দেন তিনি।

বাংলাদেশে কানাডিয়ান কোম্পানিগুলোর বিনিয়োগের ক্ষেত্রে বিদ্যমান বাধাগুলো চিহ্নিত করার পরামর্শ দেন কানাডিয়ান হাইকমিশনার লিলি নিকোলস।

সভায় আরও কথা বলেন এফবিসিসিআই’র পরিচালক সৈয়দ সাদাত আলমাস কবির,  সাইফুল ইসলাম, সাসকাচেয়ান ট্রেড অ্যান্ড এক্সপোর্ট পার্টনারশিপের (স্টেপ)  প্রেসিডেন্ট ক্রিস ডেকার, কানাডার গ্লোবাল অ্যাফেয়ার্সের দক্ষিণ এশিয়া অঞ্চলের মহাসচিব ডেভিড হার্টম্যান, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবদুর রহিম খান এবং বাংলাদেশ প্লাস্টিক অ্যাসোসিয়েশনের সভাপতি শামীম আহমেদ।

 

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
যুক্তরাষ্ট্রের পর কানাডার বিশ্বকাপ দল ঘোষণা
নিষেধাজ্ঞা দেওয়া তুর্কি ড্রোনই কিনছে কানাডা
‘বনের সংজ্ঞা’ নিয়ে বিভ্রান্তি, আদালতের রায়ে বাতিল নিষেধাজ্ঞা
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের