ছুটির আগে শ্রমিকদের পাওনা পরিশোধের তাগিদ শ্রম প্রতিমন্ত্রীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জুলাই ২০২২, ২০:৫৪ আপডেট : ০৩ জুলাই ২০২২, ২১:২৩

ঈদুল আজহার ছুটির আগে ৭ জুলাইয়ের মধ্যে গার্মেন্টসহ সকল সেক্টরের শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ করার জন্য মালিকদের নির্দেশ দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান।

মন্ত্রণালয়ের আরএমজি বিষয়ক ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ টিসিসি এবং ২৯ জুন জাতীয় ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ সভার সিদ্ধান্ত মোতাবেক রবিবার (৩ জুলাই) এক বিবৃতিতে শ্রম প্রতিমন্ত্রী এই নির্দেশ দেন।

উল্লেখ্য, গত ২৮ জুন রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনের সম্মেলন কক্ষে শ্রম প্রতিমন্ত্রীর সভাপতিত্বে ওই দুই পরিষদের সভা হয়েছে।

বিবৃতিতে প্রতিমন্ত্রী বলেন, দুটি সভায় সিদ্ধান্ত হয়েছে গার্মেন্টসহ রাষ্ট্রায়ত্ত, বেসরকারি, প্রাতিষ্ঠানিক-অপ্রাতিষ্ঠানিক সকল খাতের শ্রমিকদের ঈদের বোনাস, জুন মাসের বেতন এবং যদি কোনও শ্রমিকের কোনও মাসের বেতন বকেয়া থাকে তাও ঈদের ছুটির আগে ৭ জুলাইয়ের মধ্যেই মালিকরা দেবেন।

সভায় সিদ্ধান্ত হয়, ঈদের ছুটি সরকারি ছুটির সঙ্গে মিলিয়ে আলোচনার মাধ্যমে শ্রমিকদের ছুটি দেওয়া হবে। তবে জরুরি রফতানির প্রয়োজনে শ্রমিকদের সঙ্গে আলোচনা সাপেক্ষে ছুটি সুবিধামতো প্রদান করতে পারবেন।

/এসআই/এফএ/এমওএফ/
সম্পর্কিত
ম খা আলমগীর ও মন্নুজান সুফিয়ানের দেশত্যাগে নিষেধাজ্ঞা
মনোনয়ন না পাওয়ায় প্রতিমন্ত্রীর সমর্থকদের বিক্ষোভ, সড়ক অবরোধ
বন্ধ পাটকল পুনরায় চালুর আশ্বাস
সর্বশেষ খবর
ওমান থেকে আসা ৩ সহযাত্রীর লাগেজ চুরি, যুবক গ্রেফতার
ওমান থেকে আসা ৩ সহযাত্রীর লাগেজ চুরি, যুবক গ্রেফতার
রেকর্ড গড়লেই ২০ হাজার, সেরা অ্যাথলেটের জন্য মোটরসাইকেল
রেকর্ড গড়লেই ২০ হাজার, সেরা অ্যাথলেটের জন্য মোটরসাইকেল
নারীদের ব্যবসা ও অর্থ নিয়ে যে পরামর্শ দিলেন ক্যাটরিনা
নারীদের ব্যবসা ও অর্থ নিয়ে যে পরামর্শ দিলেন ক্যাটরিনা
গর্ভের সন্তান বিক্রি করতে চাওয়া সেই আঁখির পাশে প্রধানমন্ত্রী
গর্ভের সন্তান বিক্রি করতে চাওয়া সেই আঁখির পাশে প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
যুদ্ধজাহাজ পাঠালো যুক্তরাষ্ট্র, পাল্টা নৌবাহিনী পাঠিয়েছে চীন: এবার প্রকাশ্যে মুখোমুখি
যুদ্ধজাহাজ পাঠালো যুক্তরাষ্ট্র, পাল্টা নৌবাহিনী পাঠিয়েছে চীন: এবার প্রকাশ্যে মুখোমুখি
পুলিশের সেই অতিরিক্ত ডিআইজিকে নিয়ে যা বললেন জামায়াত আমির
পুলিশের সেই অতিরিক্ত ডিআইজিকে নিয়ে যা বললেন জামায়াত আমির
প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে চেয়ে প্রত্যাহার রাজশাহীর বিভাগীয় কমিশনার
প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে চেয়ে প্রত্যাহার রাজশাহীর বিভাগীয় কমিশনার
পে-স্কেল: বেতন-ভাতা নির্ধারণে প্রস্তুতি কতদূর
পে-স্কেল: বেতন-ভাতা নির্ধারণে প্রস্তুতি কতদূর