টাকার মান আরও কমলো

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জুলাই ২০২২, ২০:০১আপডেট : ০৬ আগস্ট ২০২২, ১৯:০৬

টাকার বিপরীতে মার্কিন ডলারের দাম আরও ৫০ পয়সা বেড়েছে। বুধবার (১৩ জুলাই) আন্তঃব্যাংক বৈদেশিক মুদ্রাবাজারে প্রতি ডলার বিক্রি হয়েছে ৯৩ টাকা ৯৫ পয়সা দরে। গতকাল যা ছিল ৯৩ টাকা ৪৫ পয়সা। বাংলাদেশ ব্যাংক সূত্রে এই তথ্য জানা যায়।

আমদানির জন্য গ্রাহকের কাছে বাণিজ্যিক ব্যাংকগুলো ডলার বিক্রি করছে ৯৪ টাকা করে, যা গত একসপ্তাহ ধরে ৯৩ টাকা ৫০ পয়সায় বিক্রি হয়েছিল। সেই হিসাবে আন্তঃব্যাংক ও বাণিজ্যিক ব্যাংকের মধ্যে ডলার রেটের ব্যবধান ৫০ পয়সা। অপরদিকে ডলারের সঙ্গে সমন্বয় রেখে অন্যান্য বৈদেশিক মুদ্রার দরও বেড়েছে।

ঈদের পর আমদানি ব্যয় মেটানোর চাপ বৃদ্ধি পাওয়ায় আজও বাজারে বড় অঙ্কের ডলার বিক্রি করেছে কেন্দ্রীয় ব্যাংক।

এদিকে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও কমেছে। মঙ্গলবার (১২ জুলাই) রিজার্ভ ছিল ৩৯ দশমিক ৮০ বিলিয়ন ডলার, আজ সেটি কমে দাঁড়িয়েছে ৩৯ দশমিক ৭০ বিলিয়ন ডলার।

/জিএম/জেএইচ/
সম্পর্কিত
মে মাসে রফতানি আয় ৪৪০ কোটি ডলার
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
রাজধানীতে বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার অর্ধগলিত মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম