বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্তকে যুগান্তকারী বললেন বিএবি’র চেয়ারম্যান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুলাই ২০২২, ১৮:০১আপডেট : ২০ জুলাই ২০২২, ১৮:০১

ঋণ পুনঃতফসিল বাণিজ্যিক ব্যাংকের পরিচালনা পর্ষদের ওপর ছেড়ে দেওয়ায় বাংলাদেশ ব্যাংককে সাধুবাদ জানিয়েছে বেসরকারি ব্যাংক উদ্যোক্তা ও পরিচালকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংক (বিএবি)।

বুধবার (২০ জুলাই) বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর আব্দুর রউফ তালুকদারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে এ কথা জানান বিএবির চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদার।

ঋণ পুনঃতফসিলের সিদ্ধান্ত ব্যাংকের হাতে দেওয়ার সিদ্ধান্ত সম্পর্কে বিএবির চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার বলেন, ‘এটি একটি যুগান্তকারী সিদ্ধান্ত। উপযোগী ও বাস্তবসম্মত সিদ্ধান্ত। এ সিদ্ধান্ত নেওয়ার ফলে সবার মঙ্গল হবে। যুগান্তকারী এ সিদ্ধান্তকে আমরা সাধুবাদ জানাই।’

তিনি বলেন, ‘ব্যাংকের পর্ষদের ওপর ছেড়ে দেওয়ার ফলে এখন থেকে যার যার ব্যাংক সে কন্ট্রোল করবে। এতে আমাদের পরিশ্রম অনেক কমে যাবে। ব্যাংকের কর্ম ও রিকভারিও অনেক বেড়ে যাবে। বাংলাদেশ ব্যাংকের এ প্রজ্ঞাপনের ফলে ব্যাংকগুলোর জবাবদিহি বেড়ে যাবে। যারা আইন অমান্য করবে তাদের শাস্তির আওতায় আনা যাবে।’

নজরুল ইসলাম মজুমদার  জানান, নতুন গভর্নরের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের জন্য ব্যাংকের চেয়ারম্যানরা এসেছেন।

 

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
রাজধানীতে বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার অর্ধগলিত মরদেহ উদ্ধার
‘ইসলামী ব্যাংকের চেয়ারম্যান খুরশীদ আলম ঋণখেলাপি নন, খেলাপি ঋণ স্ত্রীর প্রতিষ্ঠানের’ 
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান