চাকরিতে পুনর্বহালের দাবিতে ছাঁটাইকৃত কর্মীদের মানববন্ধন, গভর্নরকে চিঠি

বাংলা ট্রিবিউন রিপোর্ট     
২৬ জুলাই ২০২২, ১৭:০২আপডেট : ২৬ জুলাই ২০২২, ১৭:০২

ক‌রোনাকালীন সময়ে পদত্যাগে বাধ্য হওয়া কর্মীদের চাকরিতে পুনর্বহালের দাবিতে মানববন্ধন করেছেন ছাঁটাই হওয়া ব্যাংক কর্মীরা। মঙ্গলবার (২৬ জুলাই) বাংলাদেশ ব্যাংকের সামনে তারা এ কর্মসূচি পালন করেন। পরে মানববন্ধন শেষে নতুন গভর্নর আবদুর রউফ তালুকদারকে এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে চিঠি দেন চাকরিচ্যুতরা।

যদিও গত সেপ্টেম্বরে চাকরিচ্যুত এই ব্যাংকারদের চাকরি ফিরিয়ে দিতে নির্দেশ দেয় কেন্দ্রীয় ব্যাংক। কিন্তু ৯ মাস পার হলেও এখনও পর্যন্ত এ নির্দেশনা বাস্তবায়ন করেনি অনেক ব্যাংক। তাই কেন্দ্রীয় ব্যাং‌কের নি‌র্দেশনা স‌ত্ত্বেও পুনর্বহাল না করায় আবারও রাস্তায় নেমেছেন তারা।

বাংলাদেশ ব্যাংক গত ১৬ সেপ্টেম্বর পদত্যাগে বাধ্য হওয়া কর্মীদের চাকরিতে পুনর্বহালের জন্য নির্দেশনা দিয়ে সার্কুলার জারি করে। ওই নির্দেশনা বাস্তবায়ন করেনি ব্যাংকগুলো। পরে গত ১৫ জুন কেন্দ্রীয় ব্যাংকের সামনে মানববন্ধন করেন চাক‌রি হারা‌নো ব্যাংকাররা।

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
রাজধানীতে বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার অর্ধগলিত মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী