আরও ৫০ হাজার টন গম কেনার সিদ্ধান্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জুলাই ২০২২, ১৯:২৫আপডেট : ২৭ জুলাই ২০২২, ১৯:৪৫

দেশের অভ্যন্তরীণ চাহিদা মেটাতে আরও ৫০ হাজার মেট্রিক টন গম কেনার প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। প্রতি মেট্রিক টন গমের দাম ৪৭৬ দশমিক ৩৮ মার্কিন ডলার হিসাবে এতে মোট ব্যয় হবে ২ কোটি ৩৮ লাখ ১৯ হাজার ডলার। প্রতি কেজি গমের দাম পড়বে বাংলাদেশি মুদ্রায় ৪৪ টাকা ৭৬ পয়সা।

বুধবার (২৭ জুলাই) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির ভার্চুয়াল সভায় এ সংক্রান্ত খাদ্য মন্ত্রণালয়ের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

সভায় কমিটির সদস্য, মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভা শেষে এই সিদ্ধান্ত সাংবাদিকদের জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাবিরুল ইসলাম।

সাবিরুল ইসলাম বলেন, ‘২০২২-২০২৩ অর্থবছরে আন্তর্জাতিক কোটেশনের মাধ্যমে প্যাকেজ-২-এর আওতায় ৫০ হাজার মেট্রিক টন গম আমদানির একটি প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিটি।’

উল্লেখ্য, চলমান বৈশ্বিক অস্থিরতার আলোকে জরুরি খাদ্য নিরাপত্তা মজুত নিশ্চিত করার লক্ষ্যে ৫০ হাজার মেট্রিক টন গম আমদানির জন্য তালিকাভুক্ত সরবরাহকারীদের কাছে আন্তর্জাতিক কোটেশন আহ্বান করা হলে একটি দরপত্র জমা পড়ে, যা গৃহীত হয়। দরপত্রের সব প্রক্রিয়া শেষে টিইসি কর্তৃক সুপারিশকৃত রেসপনসিভ একমাত্র দরদাতা প্রতিষ্ঠান সিঙ্গাপুরভিত্তিক মেসার্স ইন্ট্রা বিজনেস প্রাইভেট লিমিটেডের কাছ থেকে এই গম সংগ্রহ করা হবে।

/এসআই/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
বেনাপোল হয়ে এলো ৮০ টন কাঁচা মরিচ, দাম নামলো অর্ধেকে
৪শ’র কাঁচা মরিচ নামলো ৮০ টাকায় 
কাঁচামরিচ আমদানির অনুমতি ২ লাখ ১৮ হাজার টন, এসেছে ২৬ টন
সর্বশেষ খবর
বাবার মৃত্যুতে জন্মশহরে মেসি, ম্যাচের আগে শ্রদ্ধা জানালো মায়ামি
বাবার মৃত্যুতে জন্মশহরে মেসি, ম্যাচের আগে শ্রদ্ধা জানালো মায়ামি
মোহাম্মদপুরে ফুডকোর্টে আগুন
মোহাম্মদপুরে ফুডকোর্টে আগুন
বিল-রিচার্জে টাকার টান পড়লে মিলবে ডিজিটাল ঋণ, সর্বোচ্চ ৫ হাজার টাকা
বিল-রিচার্জে টাকার টান পড়লে মিলবে ডিজিটাল ঋণ, সর্বোচ্চ ৫ হাজার টাকা
বেনাপোল হয়ে এলো ৮০ টন কাঁচা মরিচ, দাম নামলো অর্ধেকে
বেনাপোল হয়ে এলো ৮০ টন কাঁচা মরিচ, দাম নামলো অর্ধেকে
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী
নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী
প্রদর্শনীতে মুজিব থাকলেও জিয়া না থাকার কারণ জানালেন জামায়াত আমির
প্রদর্শনীতে মুজিব থাকলেও জিয়া না থাকার কারণ জানালেন জামায়াত আমির
সাপে কামড়ের অ্যান্টিভেনম না দিয়ে অন্যত্র রেফার, পথে অ্যাম্বুলেন্সে বিএনপি নেতার মৃত্যু
সাপে কামড়ের অ্যান্টিভেনম না দিয়ে অন্যত্র রেফার, পথে অ্যাম্বুলেন্সে বিএনপি নেতার মৃত্যু
জামায়াত আমিরের বাসায় মুক্তিযুদ্ধের ইতিহাস উপস্থাপন নিয়ে বিতর্ক
জামায়াত আমিরের বাসায় মুক্তিযুদ্ধের ইতিহাস উপস্থাপন নিয়ে বিতর্ক
জুলাই স্মৃতি জাদুঘরে নিজের ছবি দেখে যা বললেন এমপি আখতার
জুলাই স্মৃতি জাদুঘরে নিজের ছবি দেখে যা বললেন এমপি আখতার