ব্যাংকগুলোকে শোকের মাসের কর্মসূচি পালনের নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ জুলাই ২০২২, ২১:২৪আপডেট : ৩১ জুলাই ২০২২, ২১:২৪

‘জাতীয় শোক দিবস ২০২২’ উপলক্ষে আগস্ট মাসে ব্যাংকগুলোকে বিভিন্ন কর্মসূচি পালনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। রবিবার (৩১ জুলাই) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে।

সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো নির্দেশনায় বলা হয়— স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকীতে ‘জাতীয় শোক দিবস ২০২২’ উপলক্ষে স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ করে, সামাজিক দূরত্ব বজায় রেখে কর্মসূচি বাস্তবায়নের জন্য ব্যাংকগুলোকে বলা হলো।

যেসব কর্মসূচি পালন করতে হবে

১. আগামী ১৫ আগস্ট ব্যাংক ভবনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখতে হবে এবং কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালন করতে হবে।

২. ব্যাংকের প্রধান কার্যালয় ও অফিস প্রাঙ্গণে বিশেষ ব্যানার, ফেস্টুন স্থাপন এবং ১৫ আগস্ট শ্রদ্ধা নিবেদনের ব্যবস্থা করতে হবে।

৩. ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় জাতীয় শোক দিবস পালনের বিষয় আলোচ্য সূচিতে অন্তর্ভুক্ত করে গুরুত্ব সহকারে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

৪. নিজ নিজ প্রতিষ্ঠানের সক্ষমতা বিবেচনা করে মানবিক সহায়তা ও খাদ্য সহায়তা সামগ্রী বিতরণ করতে হবে।

৫. ব্যাংকের নিজস্ব কর্মপরিকল্পনা অনুযায়ী, নিজ কার্যালয়ে বা সুবিধাজনক স্থানে গাছের চারা রোপণ ও সংরক্ষণের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

৬. বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর ১৫ আগস্ট বা সুবিধাজনক তারিখ ও সময়ে ভার্চুয়াল আলোচনা সভা আয়োজন করা এবং আয়োজিত সব অনুষ্ঠানের আলোকচিত্র ধারণ করে, তা ব্যাংকের নিজস্ব ওয়েবসাইটে প্রদর্শন নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে।

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
রাজধানীতে বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার অর্ধগলিত মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে