আগস্টে ইএফডি চালানের মাধ্যমে ভ্যাট এসেছে ৩৭ কোটি টাকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ সেপ্টেম্বর ২০২২, ১৩:৩৪আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২২, ১৩:৩৪

চলতি অর্থ বছরের (২০২২-২৩) আগস্ট মাসে ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস (ইএফডি) চালানের মাধ্যমে ভ্যাট এসেছে ৩৭ কোটি ৬১ লাখ টাকা। গত অর্থ বছরের আগস্টের তুলনায় এবার ২৫ শতাংশ বেশি রাজস্ব এসেছে। ২০২১-২০২২ অর্থবছরের আগস্টে ইএফডির মাধ্যমে ভ্যাট এসেছিল ১৬ কোটি ২২ লাখ টাকা।

সোমবার (৫ সেপ্টেম্বর) এনবিআরের সম্মেলন কক্ষে ইএফডি লটারি ড্র উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এনবিআর সদস্য (মূসক মূল্যায়ন ও বাস্তবায়ন) মইনুল খান এ তথ্য জানিয়েছেন।

মইনুল বলেন, দিন দিন বাড়ছে ইএফডি মেশিনের জনপ্রিয়তা। গত অর্থ বছরের তুলনায় চলতি বছরের আগস্টে ইনভয়েসিং ও রাজস্ব আদায়ে ভালো প্রবৃদ্ধি হয়েছে। আগস্ট পর্যন্ত ৭ হাজার ৩৫৬টি প্রতিষ্ঠানে ৭ হাজার ৭৮৯টি মেশিন বসানো হয়েছে। আগস্টে মোট ৩০ লাখ ইনভয়েসিং হয়েছে, যার বিপরীতে ৫৮৭ কোটি টাকা বিক্রি হয়েছে। যেখান থেকে ভ্যাট এসেছে ৩৭ কোটি ৬১ লাখ টাকা।

তিনি জানান, আগস্টে ইনভয়েসিং ও রাজস্ব প্রবৃদ্ধি দুটোই বেড়েছে। গত বছরের আগস্টের তুলনায় ইনভয়েসিং ১৫ শতাংশ বেড়েছে। ওই মাসে মোট ইনভয়েসিং হয় ১৭ লাখ ১০ হাজার, যেখানে ২২০ কোটি টাকা বিক্রির বিপরীতে ভ্যাট আসে ১৬ কোটি ২২ লাখ টাকা। আমরা মনে করি এই খাতে যুগান্তকারী পরিবর্তন এসেছে। যখন ৩ লাখ মেশিন বসানো হবে, তাহলে দীর্ঘমেয়াদে আরও সফলতা আসবে। এজন্য সচেতনতা আরও বাড়ানোর প্রয়োজন রয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনবিআর সদস্য (শুল্ক নিরীক্ষা ও আন্তর্জাতিক বাণিজ্য) আব্দুল মান্নান সিকদার।

সোমবার ২০তম লটারির ড্র অনুষ্ঠিত হয়েছে। ইএফডি চালানের লটারিতে প্রথম পুরস্কার ১ লাখ টাকা, দ্বিতীয় পুরস্কার ৫০ হাজার টাকা ও তৃতীয় পুরস্কার ২৫ হাজার টাকা (পাঁচটি)। এছাড়া চতুর্থ পুরস্কার হিসেবে ৯৩ জনকে ১০ হাজার টাকা করে দেওয়া হবে। আগস্ট মাসের ১ থেকে ৩১ তারিখ পর্যন্ত চালানের ওপর ভিত্তি করে এই লটারির ড্র অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে। এ পর্যন্ত ৭ হাজার ৫৯০টি ব্যবসা প্রতিষ্ঠানে ইএফডি বসিয়েছে এনবিআর।

/জিএম/এফএস/
সম্পর্কিত
বাজেটে আসছে ভ্যাটের ‘মহাঝড়’, ছাড় পাচ্ছে না ছোট ব্যবসাও 
হয়রানি মুক্ত কর সেবা নিশ্চিতে ‘ফেসলেস’ সিস্টেম আনছে এনবিআর
গ্রাম থেকেও ভ্যাট নিতে চায় সরকার
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে