বাংলাদেশ ব্যাংকের সার্ভারে ত্রুটি, সাময়িক বন্ধ চেক ক্লিয়ারিং

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ সেপ্টেম্বর ২০২২, ১৬:৪২আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২২, ১৬:৪২

বাংলাদেশ ব্যাংকের সার্ভারে ত্রুটির কারণে সাময়িক সময়ের জন্য বন্ধ ছিল চেক ক্লিয়ারিং কার্যক্রম। চেক লেনদেন নিষ্পত্তির কাজে নিয়োজিত বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউসের (বিএসিএইচ-ব্যাচ) কাজ না করায় এ সমস্যা হয়েছে। ফলে ভোগান্তিতে পড়তে হয়েছে অনেক গ্রাহককে।

রবিবার (১৮ সেপ্টেম্বর) সার্ভার ত্রুটির কারণে দুপুর পর্যন্ত ব্যাংকগুলো কোনও চেক ক্লিয়ারিং করতে পারেনি। বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম ডিপার্টমেন্টের সংশ্লিষ্ট কর্মকর্তারা। তারা  বলেন, টেকনিক্যাল সমস্যার কারণে এটা হয়েছে। বিকাল ৪টা নাগাদ  সমস্যা সমাধান হয়ে গেছে। এখন চেক ক্লিয়ারিং হচ্ছে।

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে গত ২৪ আগস্ট থেকে নতুন সময়সূচিতে চলছে চেক ক্লিয়ারিং। ব্যাচ-এর মাধ্যমে হাই ভ্যালু চেক (৫ লাখ টাকার বেশি) এবং রেগুলার ভ্যালু চেক (৫ লাখ টাকার কম) নিকাশ ব্যবস্থা নিষ্পত্তি করা হয়।

এখন ৫ লাখ টাকার বেশি অঙ্কের চেক ক্লিয়ারিংয়ের জন্য বেলা ১১টার মধ্যে পাঠাতে হয়। এসব দুপুর আড়াইটার মধ্যে নিষ্পত্তি হয়। আর যেকোনও রেগুলার চেক বেলা সাড়ে ১১টার মধ্যে ক্লিয়ারিং হাউসে পাঠাতে হবে। এসব চেক বিকাল ৪টার ম‌ধ্যে নিষ্পত্তি হওয়ার কথা। কিন্তু রবিবার সকালে সার্ভারের ত্রুটির কারণে অনেক চেক এখনও নিষ্পত্তি হয়নি।

 

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
সর্বশেষ খবর
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি