১৪৬২ কোটি টাকা ঋণ দেবে বিশ্বব্যাংক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ সেপ্টেম্বর ২০২২, ১৫:৫৮আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২২, ১৬:৫০

বাংলাদেশকে এক হাজার ৪৬২ কোটি টাকা ঋণ দেবে বিশ্বব্যাংক। শুল্ক ব্যবস্থা আধুনিকায়নে এই সহায়তা দিচ্ছে সংস্থাটি। ‘কাস্টমস আধুনিকায়ন ও অবকাঠামো উন্নয়ন’ শীর্ষক প্রকল্প বাস্তবায়নে এ অর্থ ব্যয় করা হবে।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) পরিকল্পনা কমিশন সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

কমিশন জানিয়েছে, প্রকল্পের আওতায় কাস্টমস রিস্ক ম্যানেজমেন্ট কমিশনের (সিআরএমসি) জন্য ১০০টি ডেস্কটপ ও ৫০টি ল্যাপটপ এবং পিআইইউর জন্য ৩০টি ডেস্কটপ ও ১০টি ল্যাপটপ কেনা হবে। চট্টগ্রাম কাস্টমস হাউসের জন্য ১২৯ কোটি ৮১ লাখ টাকা ব্যয়ে এসব সরঞ্জামাদি কেনা হবে।

কমিশন আরও জানায়, ‘কাস্টমস আধুনিকায়ন ও অবকাঠামো উন্নয়ন’ শীর্ষক এ প্রকল্প বাস্তবায়নে সরকারি তহবিল থেকেও ৪০০ কোটি ৭০ লাখ ৬৫ হাজার টাকা ব্যয় করা হবে। প্রকল্পটি বাস্তবায়ন করা হবে ঢাকা, চট্টগ্রাম ও খুলনা বিভাগে। এটি বাস্তবায়ন করবে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের আওতায় জাতীয় রাজস্ব বোর্ড।

নির্বাচিত বন্দরগুলোতে দক্ষ, অন্তর্ভুক্তিমূলক, টেকসই এবং সহনশীল বাণিজ্যিক অবকাঠামোর উন্নয়ন করা হবে। আন্তর্জাতিক মানদণ্ড ও সর্বোত্তম ব্যবহারবিধি অনুযায়ী, আধুনিক শুল্ক পদ্ধতি গ্রহণ করে বাণিজ্যিক ব্যয় কমানোর জন্যই এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে পরিকল্পনা কমিশন।

/এসআই/এপিএইচ/
সম্পর্কিত
অর্থনীতিতে নারীর ক্ষমতায়নে পিছিয়ে বাংলাদেশ
এলএনজি আমদানিতে বাংলাদেশকে আরও ৩৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক
২২০ কন্টেইনার পণ্য অনলাইন নিলামে তুলেছে চট্টগ্রাম কাস্টমস
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে