‘বাংলাদেশি জুয়েলারি কারিগরদের গহনা বিশ্বমানের’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ অক্টোবর ২০২২, ১৯:৩০আপডেট : ১২ অক্টোবর ২০২২, ১৯:৫৭

দেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে জুয়েলারি খাতের অবদান প্রতিনিয়ত বাড়ছে বলে মনে করেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন-এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন। তিনি বলেছেন, বাংলাদেশি জুয়েলারি কারিগরদের গহনা বিশ্বমানের। বিশ্ববাজারে বাংলাদেশি গহনা রফতানিতে নতুন সম্ভাবনা দেখা দিয়েছে। দেশের জুয়েলারি শিল্প এখন অনেক এগিয়ে যাচ্ছে। সামনে অর্থনৈতিক মন্দা আসছে। এই সময়ে জুয়েলারি পণ্য রফতানি অর্থনীতিতে নতুন দিগন্ত উন্মোচন করবে। 

বুধবার (১২ অক্টোবর) রাজধানীর নিউ মার্কেটে অভিজাত জুয়েলারি প্রতিষ্ঠান ‘গৌরব জুয়েলার্স’র চতুর্থ শাখার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন।

এ সময় উপস্থিত ছিলেন এফবিসিসিআই সহ-সভাপতি আমিন হেলালী, গৌরব জুয়েলার্সের কর্ণধার গনেশ দেবনাথ, প্রতিষ্ঠানটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম, বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন-বাজুসের সাবেক সভাপতি ডা. দিলীপ কুমার রায়, বাজুসের সহ-সভাপতি ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন প্রমুখ।

অনুষ্ঠানে গৌরব জুয়েলার্সের কর্ণধার গনেশ দেবনাথ বলেন, ‘ক্রেতাদের আস্থা ও ভালোবাসায় এগিয়ে যাচ্ছে গৌরব জুয়েলার্স। দেশে জুয়েলারি শিল্পের যে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে, তাতে ভূমিকা রাখতে চাই। দেশি গহনার বিশবাজার তৈরিতে কাজ করবে গৌরব জুয়েলার্স।’

চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম বলেন, ‘বিগত কয়েক বছরে আমার কাছে বিশ্বস্ত প্রতিষ্ঠানে পরিণত হয়েছে গৌরব জুয়েলার্স। প্রতিষ্ঠানটির তৈরি গহনা মানে ও গুণে অনেক সমৃদ্ধ। ক্রেতাদের আস্থা ও ভালোবাসায় গৌরব জুয়েলার্স এগিয়ে যাচ্ছে। বিশ্বাস, আমার মতো অন্যান্য ক্রেতাও গৌরব জুয়েলার্সের তৈরি গহনায় গৌরববোধ করবেন।’

/জিএম/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের