রংপুরে বাণিজ্যমন্ত্রী

বৈশ্বিক পরিস্থিতি মোকাবিলায় সরকার পদক্ষেপ নিয়েছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ অক্টোবর ২০২২, ১৮:৩৯আপডেট : ২১ অক্টোবর ২০২২, ১৮:৩৯

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ‘বৈশ্বিক পরিস্থিতির কারণে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে। সাধারণ মানুষের কষ্ট হচ্ছে। অনেক দেশে আমাদের দেশের চেয়েও বেশি দাম বেড়েছে।’

তিনি বলেন, ‘পরিস্থিতি বিবেচনা করে এ অবস্থা আমাদের সহ্য করতে হচ্ছে। পাশাপাশি পরিস্থিতি মোকাবিলায় আমাদের সবাইকে দায়িত্বশীল হয়ে কাজ করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার পরিস্থিতি মোকাবিলায় সব ধরনের পদক্ষেপ নিয়েছে।’

শুক্রবার (২১ অক্টোবর) রংপুরে দুই দিনের সফরে এসে রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বৈশ্বিক মন্দা পরিস্থিতি মোকাবিলায় সরকার কাজ করে যাচ্ছে। দেশে এক ইঞ্চি আবাদি জমিও যেন খালি পড়ে না থাকে, সে জন্য প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। দেশে খাদ্য উৎপাদন বাড়িয়ে বৈশ্বিক মন্দা পরিস্থিতি মোকাবিলা করতে হবে। এ ছাড়া যেসব খাতে সরকারি খরচ কমানো যায়, কাটছাঁট করা যায় কিংবা পিছিয়ে দেওয়া দরকার, সেটিও সরকার করে যাচ্ছে। বৈশ্বিক মন্দার কারণে আমাদের সমস্যা হচ্ছে। এ বিপদটি সবাই মিলে মোকাবিলা করতে হবে।’

ভোজ্যতেলের দাম প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘দেশে ভোজ্যতেলের দাম আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে কমানো হয়েছে। কিছু অসাধু ব্যবসায়ী অন্যায় সুযোগ নিয়ে বেশি দামে বিক্রির প্রচেষ্টা চালাচ্ছে। ভোজ্যতেল নিয়ে কারসাজি করা অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বাজার মনিটরিংয়ের জন্য সারা বছরই জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর কাজ করছে।’

ট্যারিফ কমিশন বিশ্ববাজারে তেলের দাম, দেশে ডলারের মূল্য বিবেচনায় এনে ভোজ্যতেলের দাম নির্ধারণ করে দিচ্ছে বলে জানান তিনি।

এ সময় রংপুরের জেলা প্রশাসক আসিব আহসান, জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, রংপুর মেট্রোপলিটন চেম্বারের প্রেসিডেন্ট রেজাউল ইসলাম মিলনসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

পরে বাণিজ্যমন্ত্রী বাংলাদেশ ছাত্রলীগ কাউনিয়া উপজেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন।

/এসআই/এনএআর/
সম্পর্কিত
এবার কোরবানির পশুর চামড়া পাচারের সম্ভাবনা নেই: বাণিজ্যমন্ত্রী
চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিতে প্রয়োজনে হস্তক্ষেপ করবে সরকার: বাণিজ্যমন্ত্রী
কোরবানির পশুর চামড়ার দাম বাড়ালো সরকার, ঢাকায় বর্গফুটে ২ টাকা
সর্বশেষ খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী