সব দেশই এই মুহূর্তে চ্যালেঞ্জের মুখোমুখি: অর্থমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ অক্টোবর ২০২২, ১৮:১৬আপডেট : ২৬ অক্টোবর ২০২২, ১৯:২৮

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, বিশ্ব সম্প্রদায়, উন্নত থেকে উন্নয়নশীল সব দেশই এই মুহূর্তে বিশাল চ্যালেঞ্জের মুখোমুখি। যার বেশিরভাগই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ইত্যাদির কারণে উদ্ভূত।

বুধবার (২৬ এপ্রিল) এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের (এআইআইবি) বোর্ড অব গভর্নরসের বার্ষিক সভায় তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, ‘‘এআইআইবির বোর্ড অব গভর্নরসের এই বার্ষিক সভা আমাদের সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের সভার মূল ইস্যু ‘সংকট-প্রবণ বিশ্বে অবকাঠামোতে অর্থায়ন’ অত্যন্ত সময়োপযোগী ও তাৎপর্যপূর্ণ। কেননা, বিশ্ব সম্প্রদায়, উন্নত থেকে উন্নয়নশীল সব দেশই এই মুহূর্তে বিশাল চ্যালেঞ্জের মুখোমুখি।’’ অর্থমন্ত্রী এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক কর্তৃক বাংলাদেশকে প্রদত্ত সাম্প্রতিক বাজেট সহায়তা এবং ভ্যাকসিন সহায়তার বিষয়টি উল্লেখ করে এআইআইবিকে ধন্যবাদ জানান। তিনি আরও বলেন, ‘আপনারা অবগত আছেন যে আমাদের  প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণ নেতৃত্বে বাংলাদেশ সরকার দক্ষতার সঙ্গে কোভিড-১৯ মহামারি মোকাবিলা করেছে। বিগত অর্থবছরে ৭.২৫ শতাংশ জিডিপি প্রবৃদ্ধির মাধ্যমে অর্থনীতি পূর্বের ধারাবাহিকতায় ফিরে আসছে। বর্তমানের চলমান চ্যালেঞ্জগুলোকে আমলে নিয়েই বাংলাদেশ তার উন্নয়নের পথে রয়েছে। যেখানে বাংলাদেশের লক্ষ্য রয়েছে ২০২৬ সালে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল এবং ২০৩১ সালের মধ্যে একটি উচ্চ-মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে একটি উন্নত দেশে পরিণত হওয়ার। এই লক্ষ্যগুলো অর্জনের জন্য, বাংলাদেশের আর্থ-সামাজিক এবং ভৌত অবকাঠামোতে বিনিয়োগের জন্য এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকসহ তার সব উন্নয়ন সহযোগীদের সমর্থন প্রয়োজন।

অর্থমন্ত্রী মানবতার স্বার্থে বিশ্ব অর্থনীতিকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে এনে সমগ্র মানবজাতির কল্যাণ নিশ্চিত করতে আজকের সভায় উপস্থিত এবং সভার বাইরের সব বিশ্বনেতাদের এগিয়ে আসার আহ্বান করেন।

সভায় আরও বক্তব্য রাখেন কুন লিউ, গভর্নর, চীন; কেন ওফোরি-আত্তা, গভর্নর, ঘানা, নির্মলা সীতারমন, গভর্নর, ভারত; সরদার আয়াজ সাদিক, গভর্নর, পাকিস্তান; ইন্দ্রানী রাজা, গভর্নর, সিঙ্গাপুর; জামশিদ খোদজায়েভ, গভর্নর, উজবেকিস্তান; সামাদ বশিরলি, অস্থায়ী বিকল্প গভর্নর, আজারবাইজান; রুডিগার ফন ক্লিস্ট, অস্থায়ী বিকল্প গভর্নর, জার্মানি; নাটালি লাবুসচেন, অস্থায়ী বিকল্প গভর্নর, নিউজিল্যান্ড এবং লিওনার্দো রদ্রিগেজ গার্সিয়া, অস্থায়ী বিকল্প গভর্নর, স্পেন।

/জিএম/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
প্রতিটি মানুষের কথা মাথায় রেখেই আসছে নতুন বাজেট: অর্থমন্ত্রী
বিএসইসিতে আসছেন দক্ষ ও অরাজনৈতিক চেয়ারম্যান-কমিশনার: অর্থমন্ত্রী
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে