প্রবাসীদের ডিজিটাল ব্যাংকিং সেবা দেবে সোনালী ব্যাংক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ নভেম্বর ২০২২, ২০:০৪আপডেট : ০১ নভেম্বর ২০২২, ২০:০৪

প্রবাসীদের ডিজিটাল ব্যাংকিং সেবা দিতে সোনালী ব্যাংকের সঙ্গে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো-বিএমইটি’র মধ্যে চুক্তি সই হয়েছে।

মঙ্গলবার (১ নভেম্বর) বিএমইটির সম্মেলন কক্ষে দুই প্রতিষ্ঠানের মধ্যে এই চুক্তি সই হয়েছে। চুক্তিতে সোনালী ব্যাংকের পক্ষে জেনারেল ম্যানেজার সুভাষ চন্দ্র দাস এবং জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর পক্ষে পরিচালক (প্রশাসন ও অর্থ)  জাকির হোসেন সই করেন।

মূলত, বিদেশে কর্মসংস্থানের লক্ষ্যে গমনেচ্ছুদের পূর্ণাঙ্গ ডিজিটাল ব্যাংকিং সেবা প্রদানসহ সোনালী ব্যাংকের অনলাইন সেবার মাধ্যমে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর যাবতীয় ফি-চার্জ আদায় করবে।

চুক্তি সই অনুষ্ঠানে বিএমইটি’র মহাপরিচালক (অতিরিক্ত সচিব)  মো. শহীদুল আলম, সোনালী ব্যাংক লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নিরঞ্জন চন্দ্র দেবনাথসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ চুক্তির ফলে বাংলাদেশ থেকে  বিদেশে গমনেচ্ছুরা তাদের সব ব্যাংকিং সেবা সোনালী ব্যাংকের অনলাইন সেবার মাধ্যমে গ্রহণ করতে পারবেন এবং বিদেশ থেকে তাদের অর্জিত রেমিট্যান্স দ্রুততম সময়ের মধ্যে সোনালী ব্যাংকের যেকোনও শাখায় পাঠাতে পারবেন।

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
জর্ডানে ‘সাধারণ ক্ষমার ঘোষণা’ গুজব: দূতাবাস  
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
প্রবাসীদের অভিযোগ দ্রুত নিষ্পত্তিতে মন্ত্রণালয়ের বিশেষ সেল গঠন
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী