গ্র্যাজুয়েশনের পর অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে: বাণিজ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ নভেম্বর ২০২২, ১৭:২০আপডেট : ১৭ নভেম্বর ২০২২, ১৭:৩৫

দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে দেশের রফতানি পণ্য ও বাজার বৃদ্ধিতে কাজ করতে হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, ‘এলডিসি গ্র্যাজুয়েশনের পর বাংলাদেশকে অনেকগুলো চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। ২০২৬ সালের আগেই এ সব চ্যালেঞ্জ মোকাবিলায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এর অংশ হিসেবেই বিভিন্ন দেশের সঙ্গে পিটিএ বা এফটিএ’র মতো চুক্তি সই করে বাণিজ্য সুবিধা আদায়ের জন্য আমরা অধিক গুরুত্ব দিয়ে কাজ করছি।’

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) ঢাকায় সোনারগাঁও হোটেলে অর্থ মন্ত্রণালয়ের ইকোনমিক রিলেশনস ডিভিশনের সাপোর্ট অব সাসটেইনেবল গ্র্যাজুয়েশন প্রজেক্ট আয়োজিত ‘ন্যাশনাল সেমিনার অন এলডিসি গ্র্যাজুয়েশন’ শীর্ষক সেমিনারের প্রথম ওয়ার্কিং সেশন-১ এ প্রেফারেনশিয়াল মার্কেট এক্সেস অ্যান্ড ডব্লিউটিও ইস্যু এবং সেশন-২ এ ইনভেস্টমেন্ট অ্যান্ড এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন শীর্ষক সেশনে এসব কথা বলেন তিনি।

বাণিজ্য মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বিশ্ববাণিজ্য সংস্থার বিভিন্ন বিধিবিধানের আলোকে বাংলাদেশ দক্ষতার সঙ্গে কাজ করে আমরা এগিয়ে যেতে চাই। ২০৩০ সালের আগেই সফলভাবে এসডিজি অর্জন করে ২০৪১ সালে বাংলাদেশ একটি উন্নত দেশে পরিণত হবে। এলডিসি গ্র্যাজুয়েশনের পর আমাদের দায়িত্ব অনেক বেড়ে যাবে। এজন্য নিজ নিজ অবস্থানে থেকে আমাদের সবাইকে কাজ করতে হবে।’

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আমাদের প্রধান রফতানি পণ্য তৈরি পোশাক। ইউরোপিয়ন ইউনিয়নের দেশগুলো, মার্কিন যুক্তরাষ্টসহ বেশ কিছু বড় বাজার রয়েছে আমাদের। আমাদের প্রতিবেশী ভারতেও আমাদের তৈরি পোশাক রফতানি হচ্ছে। ভারত একটি বড় বাজার, সেখানেও রফতানি বাড়ছে। তৈরি পোশাক রফতানি বৃদ্ধির অনেক সুযোগ রয়েছে, এ সুযোগকে কাজে লাগাতে হবে। একটি পণ্যের ওপর রফতানি খাতকে ধরে রাখা ঠিক হবে না। আমাদের রফতানি পণ্য সংখ্যা বাড়াতে হবে, একই সঙ্গে রফতানি বাজার সম্প্রসারণ করতে হবে। এজন্য আমাদের দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে হবে।’

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘দেশে বিনিয়োগ বাড়াতে ব্যাপক কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে একশ’টি স্পেশাল ইকোনমিক জোন গড়ে তোলার কাজ দ্রুত এগিয়ে চলছে। অনেকগুলোর কাজ এখন প্রায় শেষ পর্যায়ে। অনেক প্রতিষ্ঠান সেখানে বাণিজ্যিক কার্যক্রম শুরু করেছে। অনেক বিদেশি বিনিয়োগকারী এগিয়ে এসেছে। দেশীয় অনেক প্রতিষ্ঠান এখানে বিনিয়োগ করেছে। আমাদের প্রচুর দক্ষ জনশক্তি রয়েছে। বিনিয়োগকারীদের অনেক সুযোগ সুবিধা প্রদান করা হচ্ছে। বিনিয়োগ কারীরা বাংলাদেশে বিনিয়োগ করে লাভবান হবেন।’

সেমিনারে মডারেটরের দায়িত্ব পালন করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস। ওয়ার্কিং সেশন-১ এ বিষয়ের ওপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ এবং প্যানেলিস্ট আলোচক হিসেবে বক্তব্য রাখেন— ইউরোপিয়ন ইউনিয়ন ডেলিগেশনের ডেপুটি হেড অব মিশন ড. বার্ন্ড স্পেনিয়ার এবং র‌্যাপিডের চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুর রাজ্জাক।

সেশন-২ এ বিষয়ের ওপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয় সচিব তোফাজ্জল হোসেন মিয়া এবং আলোচক হিসেবে বক্তব্য রাখেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) এর প্রেসিডেন্ট রিজওয়ান রহমান এবং ইউএনডিপি বাংলাদেশ-এর কান্ট্রি ইকোনমিস্ট ড. নাজনীন আহমেদ।

/এসআই/এপিএইচ/
সম্পর্কিত
এবার কোরবানির পশুর চামড়া পাচারের সম্ভাবনা নেই: বাণিজ্যমন্ত্রী
চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিতে প্রয়োজনে হস্তক্ষেপ করবে সরকার: বাণিজ্যমন্ত্রী
কোরবানির পশুর চামড়ার দাম বাড়ালো সরকার, ঢাকায় বর্গফুটে ২ টাকা
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান