হেলথ ফিটনেস ও হসপিটালিটি সলিউশনস প্রদর্শনী শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ ডিসেম্বর ২০২২, ২১:৪০আপডেট : ০১ ডিসেম্বর ২০২২, ২১:৪০

ঢাকায় শুরু হয়েছে ‘হেলথ অ্যান্ড ফিটনেস ২০২২’ এবং হসপিটালিটি সলিউশনস অ্যান্ড হোটেল-রিসোর্ট ইকুইপমেন্ট নিয়ে ‘এইচএইচ এক্সপো ২০২২’ প্রদর্শনী। স্যাভর ইন্টারন্যাশনাল লিমিটেডের উদ্যোগে ঢাকায় আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় শুরু হয়েছে তিন দিনব্যাপী এই প্রদর্শনী।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) ষষ্ঠবারের মতো বাংলাদেশে এই প্রদর্শনী শুরু হয়েছে।

উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এএসএইচআরএই বাংলাদেশ চ্যাপ্টারের প্রেসিডেন্ট প্রকৌশলী হাসমতুজ্জামান, বাংলাদেশ মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (বিএমসিসিআই) সভাপতি সৈয়দ আলমাস কবীর, বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (বিসিসিসিআই) ভারপ্রাপ্ত মহাসচিব আল মামুন মৃধা, ফেডারেশন অব পাঞ্জাব স্মল ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সভাপতি বদিশ জিন্দাল ও স্যাভর ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফায়জুল আলম বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে বক্তারা অর্থনৈতিক সমৃদ্ধ ও সুস্থ জাতি গঠনে স্বাস্থ্য সচেতনতার প্রয়োজনীয়তার গুরুত্ব তুলে ধরেন। তারা স্বাস্থ্য সচেতনতা বিষয়ক সঠিক তথ্য প্রচারণার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া বক্তারা হসপিটালিটি সলিউশন ও রিসোর্ট ইকুইপমেন্ট বিষয়ক প্রদর্শনী বাংলাদেশের পর্যটন শিল্প বিকাশে ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

প্রদর্শনীগুলোতে দেশি-বিদেশি ১৬০টি বুথ রয়েছে। প্রদর্শনীটি ১ থেকে ৩ ডিসেম্বর সকাল ১০টা থেকে রাত ৭টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

/এসআই/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের