ইসলামী ব্যাংকে গ্রাহকের আমানতের পূর্ণ নিশ্চয়তা রয়েছে: বাংলাদেশ ব্যাংক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ ডিসেম্বর ২০২২, ২০:০৪আপডেট : ০৪ ডিসেম্বর ২০২২, ২০:০৪

ইসলামী ব্যাংকে গ্রাহকের আমানতের পূর্ণ নিশ্চয়তা রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. মেজবাউল হক।

তিনি বলেন, ‘ইসলামী ব্যাংক রাষ্ট্রীয়ভাবে খুবই গুরুত্বপূর্ণ। যারা এ ব্যাংকে আমানত রেখেছেন, তাদের আমানত সম্পূর্ণ নিরাপদ। বাংলাদেশ ব্যাংক তাদের আমানতের নিশ্চয়তা দিচ্ছে। তবে বাজারে অনেক গুজব আছে।’

রবিবার (৪ ডিসেম্বর) বিকালে বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) বৈঠক শেষে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

মেজবাউল হক বলেন, ‘ইসলামী ব্যাংকে গ্রাহকদের আমানতের পূর্ণ নিশ্চয়তা রয়েছে। তবে, সেখানে কোনও অনিয়ম বা দুর্নীতি হয়েছে কিনা তার তদন্ত চলছে। তদন্তের পরই আমরা বলতে পারবো।’

গ্রাহক ইসলামী ব্যাংক থেকে আমানত উঠিয়ে নিচ্ছেন এমন প্রশ্নে তিনি বলেন, ‘বিশ্বাসের সেই সংকট কেটে গেছে। আমানতকারীরা পুনরায় ব্যাংকে টাকা রাখছেন। এছাড়া বাণিজ্য ঘাটতি অনেকটাই কমে এসেছে। সহসাই ডলারসহ সামষ্টিক অর্থনৈতিক সংকট কেটে যাবে।’

তিনি বলেন, ‘আজকের বৈঠকে বেশ কিছু বিষয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে অন্যতম বিষয় হলো— আসন্ন রমজানে নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের সরবরাহ নিশ্চিত করতে আমদানি ঋণপত্র (এলসি) সহজীকরণ বিষয়। এ নিয়ে ব্যাংকগুলোর এমডিদের সঙ্গে কথা হয়েছে। রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবারহ নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আমদানিতে সবধরনের সহায়তা দিতে এমডিদের নির্দেশনা দিয়েছেন।’

 

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি