শান্তিরক্ষা মিশনের সদস্যরাও পাবেন রেমিট্যান্সের নগদ প্রণোদনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ ডিসেম্বর ২০২২, ২০:০৮আপডেট : ০৪ ডিসেম্বর ২০২২, ২০:০৮

বিশ্বের বিভিন্ন দেশে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত সেনা, নৌ, বিমান ও পুলিশ বাহিনীর সদস্যরা বিদেশে থাকাকালীন সময়ে অর্জিত অর্থ বৈধ প‌থে দেশে পাঠা‌লে রেমিট্যান্সের অর্থের বিপরীতে মিল‌বে সরকারের নগদ প্রণোদনা।

রবিবার (৪ ডি‌সেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্র ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে। 

এতে বলা হয়, এখন থেকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন থেকে সশস্ত্র বাহিনীর সদস্যদের অর্জিত রেমিট্যান্সের বিপরীতে নগদ সহায়তা প্রদান করা হবে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত সেনা, নৌ, বিমান ও পুলিশ বাহিনীর সদস্যদের প্রাপ্ত অর্থের বিপরীতে প্রণোদনার অর্থ ছাড়করণের জন্য সংশ্লিষ্ট সংস্থা তাদের সদস্যদের প্রত্যেকের প্রাপ্যতার তালিকাসহ তাদের ব্যাংক বরাবর আবেদন করবে। সংশ্লিষ্ট ব্যাংক সেনা, নৌ, বিমান, পুলিশ বাহিনীর আবেদনকৃত অর্থ ছাড়করণের জন্য সশস্ত্র বাহিনীর জন্য তৈরি তালিকাসহ বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস্ অ্যান্ড বাজেটিং ডিপার্টমেন্ট (এবিডি) বরাবর আবেদন করতে হবে। সরকার থেকে তহবিল পাওয়া সাপেক্ষে ব্যাংক বরাবর অর্থ ছাড় করবে কেন্দ্রীয় ব্যাংক। সংশ্লিষ্ট ব্যাংক সশস্ত্র বাহিনী প্রদত্ত তালিকা মোতাবেক সশস্ত্র বাহিনীর সদস্যদের স্ব স্ব ব্যাংক হিসাবে নগদ সহায়তা জমা করবে।

এই নগদ সহায়তা প্রদানের ক্ষেত্রে ১ জুলাই ২০১৯ হতে ৩১ ডিসেম্বর ২০২১ তারিখ পর্যন্ত প্রাপ্ত রেমিট্যান্সের ওপর ২ শতাংশ নগদ এবং ১ জানুয়ারি ২০২২ থেকে প্রাপ্ত রেমিট্যান্সের ওপর ২.৫ শতাংশ নগদ সহায়তা প্রযোজ্য হবে।

/জিএম/এপিইচ/
সম্পর্কিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
রাজধানীতে বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার অর্ধগলিত মরদেহ উদ্ধার
‘ইসলামী ব্যাংকের চেয়ারম্যান খুরশীদ আলম ঋণখেলাপি নন, খেলাপি ঋণ স্ত্রীর প্রতিষ্ঠানের’ 
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের