বঙ্গবন্ধু শিক্ষা বিমা চালুর নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ ডিসেম্বর ২০২২, ১৯:৫০আপডেট : ০৬ ডিসেম্বর ২০২২, ১৯:৫০

দেশে ব্যবসা করা সরকারি ও বেসরকারি সব জীবন বিমা কোম্পানিকে ‘বঙ্গবন্ধু শিক্ষা বিমা’ পরিকল্প বিক্রির নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। রাষ্ট্রীয় মালিকানাধীন জীবন বিমা করপোরেশনের মাধ্যমে এক বছর পাইলটিং করার পর এ বিমা পরিকল্পটি সব কোম্পানির জন্য উন্মুক্ত করা হলো।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) আইডিআরএ চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারির সই করা নির্দেশনা জীবন বিমা করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) পাশাপাশি সব জীবন বিমা কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) বরাবর পাঠানো হয়েছে।

বঙ্গবন্ধু শিক্ষা বিমা পরিকল্পটি বিক্রির তথ্য নির্ধারিত ছকে প্রতি মাসের ৭ তারিখের মধ্যে আইডিআরএ’র কাছে জমা দেওয়ার নির্দেশ দেওয়ার পাশাপাশি পরিকল্পটি চালু করে ব্যাপকভাবে বাজারজাতকরণ করতে জীবন বিমা কোম্পানিগুলোকে নির্দেশ দিয়েছে বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থাটি।

চিঠিতে বলা হয়েছে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে কর্তৃপক্ষের উদ্যোগে ‘বঙ্গবন্ধু শিক্ষা বিমা’ প্রবর্তন করা হয়। রাষ্ট্রীয় মালিকানাধীন জীবন বিমা করপোরেশনের মাধ্যমে দেশের প্রাথমিক, কারিগরি এবং মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের বিমার আওতাভুক্ত করে পরিকল্পটির পাইলটিং করা হয়।

আইডিআরএ’র তথ্য অনুযায়ী, বঙ্গবন্ধু শিক্ষা বিমা’র আওতায় ৩-১৭ বছর বয়সী শিক্ষার্থীর অভিভাবককে বছরে ৮৫ টাকার প্রিমিয়ামের বিনিময়ে বিমাভুক্ত করা হয়েছে। অভিভাবকের অনাকাঙ্ক্ষিত মৃত্যু বা নির্দিষ্ট কিছু দুর্ঘটনার ক্ষেত্রে মাসিক ৫০০ টাকা হারে শিক্ষার্থীদের ১৭ বছর বয়স পর্যন্ত শিক্ষা বিমা সুবিধা দেওয়া হয়।

আইডিআরএ জানিয়েছে, বঙ্গবন্ধু শিক্ষা বিমা পরিকল্পটি কাঙ্ক্ষিত শিক্ষার্থীদের কাছে জনপ্রিয় হয়েছে এবং এর মাধ্যমে দেশের ৬৪ জেলার ৫০ হাজার শিক্ষার্থী বিমা পরিকল্পটির আওতায় বিমাভুক্ত হয়েছে।

বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থাটি বলছে, শিক্ষার্থীদের শিক্ষা জীবন চলমান রাখা এবং শিক্ষা প্রতিষ্ঠান হতে তাদের ঝরে পড়া রোধে এ সাফল্যকে অব্যাহত রাখার জন্য ‘বঙ্গবন্ধু শিক্ষা বিমা’ পরিকল্পটি অগ্রাধিকার ভিত্তিতে প্রচলন করা আবশ্যক। এতে বিমার প্রচার ও প্রসার বৃদ্ধি পাওয়ার পাশাপাশি একদিকে যেমন জীবন বিমা খাতে বিমার পেনিট্রেশন বাড়বে, অপরদিকে দারিদ্র্য জনগোষ্ঠীর কম বয়সী শিক্ষার্থীদের শিক্ষা জীবনের ধারাবাহিকতা বজায় থাকবে।

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
বিমা খাতকে কার্যকর-স্বচ্ছ করতে ডিজিটাল সংস্কার জরুরি: গভর্নর
গ্রাহক ঠকানোর মহোৎসব (পর্ব ২)দেদার লুটপাট করেছেন বিমা কোম্পানির মালিকরা
নন-লাইফ বিমাকারী ব্যক্তির এজেন্ট লাইসেন্স স্থগিত
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি