চামড়া খাতও ডিসকাউন্ট কমিটিতে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ ডিসেম্বর ২০২২, ১৮:৩৬ আপডেট : ১৫ ডিসেম্বর ২০২২, ১৮:৩৬

চামড়া ও চামড়াজাত পণ্য রফতানির বিপরীতে সঠিক মূল্য না আসায় সমস্যায় ছিলেন এ খাতের ব্যবসায়ীরা। এখন থেকে বিষয়টি ডিসকাউন্ট কমিটিতে আবেদন করার সুযোগ পাবেন এ খাতের উদ্যোক্তারা। এতদিন শুধু পোশাক রফতানির বিষয়ে ডিসকাউন্ট কমিটি সিদ্ধান্ত নিতে পারতো।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।

সার্কুলারের নির্দেশনা অনুযায়ী, চামড়াজাত দ্রব্য রফতানির বিপরীতে ডিসকাউন্ট দাবির আবেদন ডিসকাউন্ট কমিটি বিবেচনা করবে। এক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যাংককে বৈদেশিক মুদ্রানীতি বিভাগের মাধ্যমে আবেদনপত্র ডিসকাউন্ট কমিটিতে পেশ করতে হবে। ডিসকাউন্ট কমিটিতে লেদারগুডস অ্যান্ড ফুটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

ডিসকাউন্ট কমিটিতে চামড়াজাত দ্রব্য যুক্ত করায় এ খাতের ব্যবসায়ীরা বিষয়টি স্বাগত জানিয়েছেন। তাদের মতে, যৌক্তিক কারণে রফতানি মূল্য প্রত্যাবাসন করা সম্ভব না হলে রফতানিকারকরা এ সংক্রান্ত সমস্যা থেকে সহজে সমাধান পাবেন।

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুলিশ কর্মকর্তাকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম: ‘স্পিকার মিরাজ’ গ্রেফতার
পুলিশ কর্মকর্তাকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম: ‘স্পিকার মিরাজ’ গ্রেফতার
আসিফ মাহমুদের বিরুদ্ধে অনুসন্ধানে কিছু তথ্য পেয়েছে দুদক
আসিফ মাহমুদের বিরুদ্ধে অনুসন্ধানে কিছু তথ্য পেয়েছে দুদক
মৈনপাটের পথে, পাহাড়-ঝরনা আর বৌদ্ধমঠে ভরা অনন্য ঠিকানা
মৈনপাটের পথে, পাহাড়-ঝরনা আর বৌদ্ধমঠে ভরা অনন্য ঠিকানা
আইনশৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে: সংসদীয় কমিটি
আইনশৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে: সংসদীয় কমিটি
সর্বাধিক পঠিত
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
নির্দেশনা প্রত্যাখ্যান, বিশ্ববিদ্যালয়ে গরু জবাইয়ের ঘোষণা দিলেন শিক্ষার্থীরা
নির্দেশনা প্রত্যাখ্যান, বিশ্ববিদ্যালয়ে গরু জবাইয়ের ঘোষণা দিলেন শিক্ষার্থীরা
বাংলাদেশে সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে ভারতের এক বাক্যের জবাব
বাংলাদেশে সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে ভারতের এক বাক্যের জবাব
‘বাংলাদেশে আর কোনও মন্তব্য করতে চাই না, আমি দুঃখিত’
‘বাংলাদেশে আর কোনও মন্তব্য করতে চাই না, আমি দুঃখিত’
বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের ভূগর্ভস্থ ৪ স্টেশনে ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসে
বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের ভূগর্ভস্থ ৪ স্টেশনে ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসে