মুরাদনগরে গলায় ছুরি ধরে নারীকে ধর্ষণ, থানায় মামলা

কুমিল্লা প্রতিনিধি
২৯ জুন ২০২৫, ০১:০৩আপডেট : ২৯ জুন ২০২৫, ১০:০৫

কুমিল্লার মুরাদনগরে এক নারীকে (২৫) ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে শনিবার (২৮ জুন) মুরাদনগর থানায় অভিযুক্ত ফজর আলীকে আসামি করে একটি ধর্ষণ মামলা করেছেন। এদিকে, এই সংক্রান্ত একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে তাৎক্ষণিকভাবে ভিডিওর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। 

বৃহস্পতিবার (২৬ জুন) দিবাগত রাতে মুরাদনগর উপজেলার একটি গ্রামে ঘটনাটি ঘটে। অভিযুক্ত ফজর আলী (৩৮) উপজেলার বাহেরচর পাচকিত্তা গ্রামের পূর্বপাড়ার শহীদ মিয়ার ছেলে।

এজাহারে ভুক্তভোগী উল্লেখ করেছেন, তিনি গত ১৫ দিন আগে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি বেড়াতে আসেন। এরপর থেকে অভিযুক্ত ফজর আলী তাকে দেখলেই উত্ত্যক্ত করতে থাকে। বৃহস্পতিবার (২৬ জুন) রাত আনুমানিক ১১টার দিকে ফজর আলী কৌশলে তার ঘরের দরজা খুলে গলায় ছুরি ধরে ধর্ষণ করে। পরে চিনে ফেলায় কাউকে বললে মেরে ফেলবে বলে হুমকি দেয়। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন আসে।

এ ঘটনায় মুরাদনগর থানার ওসি জাহিদুর রহমান জানান, ভুক্তভোগী নারী অভিযুক্ত ফজর আলীকে আসামি করে ধর্ষণের অভিযোগে মামলা করেছেন। ওই নারীর মেডিক্যাল পরীক্ষা করা হয়েছে। আসামি পলাতক অবস্থায় রয়েছে। অভিযুক্তকে ধরতে আমাদের অভিযান অব্যাহত আছে। পুলিশের দুটি টিম অভিযানে আছে, আশা করছি দ্রুত সময়ের মধ্যে তাকে আটক করা হবে। অভিযুক্ত ফজর আলীর রাজনৈতিক পরিচয় ও নিশ্চিত হওয়া যায়নি।

তিনি বলেন, ভিডিও ছড়িয়ে দেওয়ার সাথে যারা জড়িত তাদেরকেও আইনের আওতায় আনা হবে। এমন ঘটনা কিছুতেই মেনে নেওয়া যায় না।

/এফআর/
সম্পর্কিত
মসজিদের দানবাক্স ভেঙে দুই বস্তায় ভরে টাকা নিয়ে গেলো দুই ব্যক্তি
৩ ছাত্রকে ধর্ষণের কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিলো মাদ্রাসাশিক্ষক
মাদ্রাসাছাত্রকে ধর্ষণের মামলায় শিক্ষকের স্বীকারোক্তি, মামলা তুলে নিতে হুমকির অভিযোগ
সর্বশেষ খবর
যার বিরুদ্ধে মামলা করতে ভয় পায় মানুষ, তাকেই গ্রেফতার করলো র‍্যাব
যার বিরুদ্ধে মামলা করতে ভয় পায় মানুষ, তাকেই গ্রেফতার করলো র‍্যাব
শুরুতে পিছিয়ে পড়েও চেলসিকে হারালো আর্সেনাল
শুরুতে পিছিয়ে পড়েও চেলসিকে হারালো আর্সেনাল
বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপের সেমিফাইনালে শ্রীলঙ্কা
বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপের সেমিফাইনালে শ্রীলঙ্কা
চাঁপাইনবাবগঞ্জে স্কুলের খাবার খেয়ে ১১ শিক্ষার্থী অসুস্থ
চাঁপাইনবাবগঞ্জে স্কুলের খাবার খেয়ে ১১ শিক্ষার্থী অসুস্থ
সর্বাধিক পঠিত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন