উদ্যোক্তাদের প্রযুক্তি সেবা দিচ্ছে সিস্টেমআই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জানুয়ারি ২০২৩, ২৩:৫৬আপডেট : ২৩ জানুয়ারি ২০২৩, ২৩:৫৬

ছোট-বড় সকল উদ্যোক্তাদের যাবতীয় প্রযুক্তি সেবা দিতে একক প্ল্যাটফর্ম চালু করলো তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান সিস্টেমআই টেকনোলজিস লিমিটেড।

রাজধানীর কাওরান বাজারের একটি হোটেলে সংবাদ সম্মেলনে এ সেবার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়। সোমবার (২৩ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ব্যবসা সঠিকভাবে পরিচালনা ও প্রবৃদ্ধির জন্য কয়েক ধরনের প্রযুক্তি সেবার প্রয়োজন হয়। ডিজিটাল মার্কেটিং, ওয়েবসাইট ডেভেলপমেন্ট, কম্পিউটার ও নেটওয়ার্ক ডিভাইস, ডিজিটাল মিডিয়ার বায়িং ও ডিজিটাল কন্টেন্ট বানানো এসবের অন্যতম। ব্যবসার বিক্রয় বৃদ্ধির ক্ষেত্রে এমন সম্মিলিত সেবাগুলো একটি একক প্ল্যাটফর্ম থেকে দিতে উদ্যোগ নিয়েছে সিস্টেমআই টেকনোলজিস। প্রতিষ্ঠানটি গত ১১ বছর ধরে তথ্যপ্রযুক্তি পণ্য ও সেবা সহজলভ্য করতে নানান ধরনের কাজ করে যাচ্ছে। তারই অংশ হিসেবে পাঁচ হাজারেরও বেশি গ্রাহককে সেবা দিয়েছে এবং এসব গ্রাহকের চাহিদা ও সমস্যাগুলো চিহ্নিত করে নতুন এই সম্মিলিত প্রযুক্তি সেবা চালু করলো প্রতিষ্ঠানটি।

সংবাদ সম্মেলনে সিস্টেমআই টেকনোলজিসের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রাসেল আহমেদ বলেন, বিশেষত স্বল্প ও মাঝারি উদ্যোক্তাদের ব্যবসা পরিচালনায় প্রযুক্তি বাজেট কম থাকে। আমরা চেষ্টা করেছি নতুন উদ্যোক্তাদের প্রতিষ্ঠানগুলো যেন তাদের স্বল্প বাজেটের মধ্যে সম্মিলিত প্রযুক্তি সেবা গ্রহণ করতে পারে।

সিস্টেমআই টেকনোলজিসের হেড অব অপারেশন আরিফুল ইসলাম বলেন, নতুন উদ্যোক্তারা ব্যবসা শুরু করার সময় নানান চ্যালেঞ্জের মুখোমুখি হন। তারা সিদ্ধান্ত নিতে ভুল করেন। এসব উদ্যোক্তাদের সঠিক দিকনির্দেশনা দিতে আমরা বিনামূল্যে প্রযুক্তি সংক্রান্ত পরামর্শ দিয়ে থাকি, যা তাদের ব্যবসা বৃদ্ধিতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। সিস্টেমআই টেকনোলজিসের নতুন এই সেবা সম্পর্কে আরও বিস্তারিত জানা যাবে www.systemeye.net এই ঠিকানায়।

/জিএম/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী