আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন ইসলামী ব্যাংকের ২ কর্মকর্তা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ জানুয়ারি ২০২৩, ২০:৪৯আপডেট : ৩১ জানুয়ারি ২০২৩, ২০:৪৯

বিশ্বব্যাপী ইসলামী অর্থায়নশিল্পের মানদণ্ড প্রণয়নকারী প্রতিষ্ঠান ‘অ্যাকাউন্টিং অ্যান্ড অডিটিং অরগানাইজেশন ফর ইসলামিক ফিন্যান্সিয়াল ইনস্টিটিউশনের (আওফি) ফেলোশিপ লাভ করলেন বাংলাদেশের মো. খায়রুল হাসান ও মো. সাঈদ জুনাইদ।

এতে তারা এখন আন্তর্জাতিকভাবে স্বীকৃত বাহরাইনভিত্তিক প্রতিষ্ঠানটির ‘সার্টিফায়েড শরিয়াহ অ্যাডভাইজার অ্যান্ড অডিটর (সিএসএএ) ফেলো ও সব ধরনের সুযোগ-সুবিধার অধিকারী হলেন।

মো. খায়রুল হাসান বর্তমানে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডে কর্মরত। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে মাস্টার্স, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস থেকে এমবিএ এবং বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড থেকে কামিল (হাদিস) ডিগ্রি অর্জন করেন।

এ ছাড়া তিনি দি ইনস্টিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশের (আইবিবি) ডিপ্লোমায়েড অ্যাসোসিয়েট। এর আগে তিনি বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করেন।

মো. সাঈদ জুনাইদ বর্তমানে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডে কর্মরত। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে লোকপ্রশাসনে মাস্টার্স, কুষ্টিয়া ইসলামিক ইউনিভার্সিটি থেকে কামিল (হাদিস) ও বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রি লাভ করেন।

তিনি দি ইনস্টিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশের (আইবিবি) ডিপ্লোমায়েড অ্যাসোসিয়েট। এর আগে তিনি বাংলাদেশ সংবাদ সংস্থা, রেডিও টুডে, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক ও সাউথ এশিয়া ফাউন্ডেশন বাংলাদেশ চ্যাপ্টারে কাজ করেন।

/জিএম/এনএআর/
সম্পর্কিত
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেওয়া হবে না: শফিকুর রহমান
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দাবিতে আজও বিক্ষোভ 
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের