কেন্দ্রীয় ব্যাংকের তহবিল থেকে রফতানিকারকদের ঋণ দেবে ইসলামী ব্যাংক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:০২আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:০২

বাংলাদেশ ব্যাংকের নিজস্ব তহবিল থেকে টাকা নিয়ে রফতানিকারকদের ঋণ দেবে ইসলামী ব্যাংক। এ জন্য কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে ইসলামী ব্যাংকের রফতানি সহায়ক প্রাক অর্থায়ন তহবিল গ্রহণের মুদারাবা চুক্তি সই হয়েছে।

বুধবার (১ ফেব্রুয়ারি) ইসলামী ব্যাংক থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বাংলাদেশ ব্যাংক ও ইসলামী ব্যাংকের  মধ্যে ‘রফতানি সহায়ক প্রাক অর্থায়ন তহবিল’-এর আওতায় ইসলামী শরিয়াহ মোতাবেক সীমাবদ্ধ মুদারাবা পদ্ধতিতে বিনিয়োগ গ্রহণের জন্য একটি সমঝোতা স্মারক সই হয়েছে।

রফতানিমুখী শিল্পের বিকাশ ও প্রসারের চলমান ধারা অব্যাহত রাখতে এবং রফতানিমুখী শিল্প প্রতিষ্ঠানের কার্যক্রম বেগবান করার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক নিজস্ব তহবিল থেকে ১০ হাজার কোটি টাকার এ তহবিল গঠন করে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মুনিরুল মওলার কাছে সমঝোতা স্মারকের কপি হস্তান্তর করেন।

এ সময় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু ফারাহ মো. নাছের, রেগুলেশন অ্যান্ড পলিসি বিভাগের (বিআরপিডি) পরিচালক মাকসুদা বেগমসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/জিএম/আরআইজে/এপিএইচ/
সম্পর্কিত
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী