‘দেশের জ্বালানি খাতে কাজের আগ্রহ যুক্তরাষ্ট্রের কয়েকটি প্রতিষ্ঠানের’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:২২আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:২২

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেচেন, যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি প্রতিষ্ঠান বাংলাদেশের জ্বালানি খাতে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে। তাদের বিনিয়োগকে স্বাগত জানাবে বাংলাদেশ।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রীর সঙ্গে তার বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস। এ সময় প্রতিমন্ত্রী এসব কথা বলেন। সভায় তারা বাংলাদেশে বিদ্যুৎ ও জ্বালানি খাত, সম্ভাব্য বিনিয়োগ ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা হয়।

বিদ্যুৎ প্রতিমন্ত্রী রাষ্ট্রদূতকে স্বাগত জানান। তিনি বাংলাদেশে বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিনিয়োগের ক্ষেত্রগুলোর ওপরে আলোকপাত করেন। শেভরন গ্যাস উত্তোলনে গুরুত্বপূর্ণ অবদান রাখছে উল্লেখ করে নসরুল হামিদ বলেন, ‘বাংলাদেশে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগ আরও বাড়ানো যেতে পারে। জি.ই বা এক্সন মবিল বা এক্সিলারেট এনার্জি আগ্রহ দেখাচ্ছে। মধ্য সারির আরও প্রতিষ্ঠান বাংলাদেশে বিনিয়োগ করলে স্বাগত জানানো হবে।’

রাষ্ট্রদূত বলেন, ‘যুক্তরাষ্ট্রের কয়েকটি প্রতিষ্ঠান বাংলাদেশে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে। এসময় বাংলাদেশে বিদ্যুৎ ও জ্বালানি খাত,সম্ভাব্য বিনিয়োগ ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা হয়।

/এসএনএস/এপিএইচ/
সম্পর্কিত
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
বিদ্যুতের দাম কমাতে রিভিউ আবেদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
সর্বশেষ খবর
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী