রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কারের জন্য দরখাস্ত আহ্বান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:২১আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:২১

‘রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার ২০২৩’ এর জন্য দরখাস্ত আহ্বান করেছে শিল্প মন্ত্রণালয়।  রবিবার (২৬ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের উপসচিব মনিরুজ্জামানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় অর্থনীতিতে শিল্প খাতের অবদানের স্বীকৃতি প্রদান, প্রণোদনা সৃষ্টি ও সৃজনশীলতা উৎসাহিত করতে শিল্প মন্ত্রণালয় ‘রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার’ প্রবর্তন করেছে। জাতীয় শিল্পনীতি ২০২২ অনুযায়ী— বৃহৎ, মাঝারি, কুটির ও হাইটেক শিল্পের সঙ্গে জড়িত শিল্প উদ্যোক্তা বা শিল্প প্রতিষ্ঠানকে ২০২৩ সালের জন্য এ পুরস্কার প্রদান করা হবে।

সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর চেয়ারম্যান/ব্যবস্থাপনা পরিচালক/পরিচালনা পর্ষদ যথাযথভাবে মনোনীত পরিচালক/ব্যবস্থাপনা অংশীদার/স্বত্বাধিকারীর কাছ থেকে নির্ধারিত আবেদন আহ্বান করা যাচ্ছে।

এতে আরও বলা হয়, জাতীয় শিল্পনীতি ২০২২, রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার প্রদান নীতি ২০২০ এবং আবেদন ফরম বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত ফরম, শিল্প মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে এবং অফিস চলাকালীন প্রতি কর্মদিবসে শিল্প মন্ত্রণালয়ের প্রশাসন অধিশাখা (কক্ষ ৪৩৭, চতুর্থ তলা) থেকে সংগ্রহ করা যাবে।

পূরণ করা আবেদন ফরম আগামী ১৬ এপ্রিল পর্যন্ত প্রশাসন অধিশাখায় গ্রহণ করা হবে। আবেদনকারীদের জাতীয় শিল্পনীতি ২০২২ এবং রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার প্রদান নীতি ২০২০ অনুসরণ করে আবেদন করতে অনুরোধ করা হয়েছে।

/এসআই/এপিএইচ/
সম্পর্কিত
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে: রাষ্ট্রপতি
জাতীয় ঈদগাহে নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী