এফবিসিসিআই বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ডে আবেদনের সময় বাড়লো

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ মার্চ ২০২৩, ১৬:৫৪আপডেট : ০১ মার্চ ২০২৩, ১৬:৫৬

দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) প্রতিষ্ঠার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে আগামী ১১ থেকে ১৩ মার্চ আয়োজন করা হবে বাংলাদেশ বিজনেস সামিট। আন্তর্জাতিক এই সামিটে দেশের অর্থনীতিতে অবদান রাখা ব্যবসায়ীদের সম্মানিত করতে বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদানের সিদ্ধান্ত নেয় এফবিসিসিআই। কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৫ মার্চ (রবিবার) পর্যন্ত এই অ্যাওয়ার্ডের জন্য আবেদন করতে পারবেন ব্যবসায়ীরা।

এফবিসিসিআইতে আয়োজিত এক সভায় এই সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। এফবিসিসিআই বিজনেস এক্সিলেন্স এ্যাওয়ার্ড-২০২৩ এর জন্য অনলাইনে আবেদন করতে দেশের ব্যবসায়ী ও ব্যবসা প্রতিষ্ঠানকে fbccibusinessaward.com ওয়েবসাইটে গিয়ে আবেদনের কথা বলা হয়েছে।

মূলত দেশের অর্থনীতি এবং ব্যবসা-বাণিজ্য বিকাশে বিশেষ অবদানের জন্য উদ্যোক্তাদের সম্মানিত করতে এবার “বাংলাদেশ বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড” প্রদানের ঘোষণা দেয় এফবিসিসিআই। বাংলাদেশের অর্থনীতিতে অসামান্য স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা প্রদান করা হবে বলে জানিয়েছে আয়োজকরা। বিশেষ এই সম্মাননার জন্য অর্থনীতিবিদ, সাংবাদিক এবং ব্যবসায়ীদের সমন্বয়ে গঠিত বিশেষ জুরি বোর্ড গঠন করা হয়েছে এবং ইতোমধ্যে তারা কাজ শুরু করেছে।

/জিএম/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী