চুনাপাথর আমদানিতে শুল্কমুক্ত সুবিধা দিলো এনবিআর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ মার্চ ২০২৩, ২০:৪১আপডেট : ১৩ মার্চ ২০২৩, ২০:৪১

সিমেন্ট শিল্পের কাঁচামাল লাইমস্টোন বা চুনাপাথর আমদানিতে সম্পূরক শুল্ক থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

সোমবার (১৩ মার্চ) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা রহমাতুল মুনিম সই করা প্রজ্ঞাপন সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রসঙ্গত, নির্মাণসামগ্রী হিসেবে সিমেন্ট জনগণের মৌলিক চাহিদা বাসস্থান নির্মাণে ব্যবহার হয়। সিমেন্ট উৎপাদনের জন্য পাঁচটি প্রধান কাঁচামাল হলো ক্লিংকার, স্লাগ, চুনাপাথর, ফ্লাই অ্যাশ ও জিপসাম।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী আমদানি ও রফতানি প্রধান নিয়ন্ত্রকের দফতর থেকে ইস্যু করা হালনাগাদ শিল্প ভোক্তা আইআরসি ও ভ্যাট নিবন্ধিত নিয়মিত দাখিলপত্র দাখিল করা উৎপাদনকারী প্রতিষ্ঠান শর্ত সাপেক্ষে শুল্কমুক্ত সুবিধা পাবে।

বর্তমানে সিমেন্ট শিল্পের কাঁচামাল লাইমস্টোন বা চুনাপাথর আমদানির ক্ষেত্রে ৩০ শতাংশ সম্পূরক শুল্ক রয়েছে।

এর আগে সম্পূরক শুল্ক প্রত্যাহারের দাবি জানায় বাংলাদেশ সিমেন্ট প্রস্তুতকারক সমিতিসহ (বিসিএমএ) সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। তাদের দাবি, চুনাপাথর আমদানির ক্ষেত্রে আগে থেকেই ১৫ শতাংশ মূল্য সংযোজন কর ও ৩ শতাংশ অগ্রিম আয়কর আরোপ করা আছে। তবে হঠাৎ করেই সম্প্রতি এই পণ্য আমদানিতে ৩০ শতাংশ সম্পূরক শুল্কারোপ করা হয়েছে। এছাড়া অগ্রিম আয়কর বাড়িয়ে ৫ শতাংশ করা হয়েছে। এই অতিরিক্ত শুল্কায়নের ফলে চুনাপাথর ছাড় করাতে বর্তমানে ৬৭ শতাংশ শুল্ক ও কর পরিশোধ করতে হচ্ছে; আগে যা ছিল ২৭ শতাংশ। সাধারণত সম্পূরক শুল্ক আরোপিত হয় বিলাস দ্রব্য, অপ্রয়োজনীয় দ্রব্য ও সামাজিকভাবে নিরুৎসাহিত করা হয়—এমন পণ্যের ক্ষেত্রে।

/জিএম/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি