বৃহস্পতিবার পর্যন্ত ৩৬৬৬ পোশাক কারখানায় ছুটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ এপ্রিল ২০২৩, ১৫:৩০ আপডেট : ২০ এপ্রিল ২০২৩, ১৫:৩১

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তৈরি পোশাক, নিটওয়্যার ও অন্যান্য খাতের আরও ২ হাজার ১০০টি কারখানার শ্রমিকদের ছুটি দেওয়া হয়েছে। এ নিয়ে বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকাল ৯টা পর্যন্ত মোট ৩ হাজার ৬৬৬টি কলকারখানায় ঈদের ছুটি ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ শিল্পাঞ্চল পুলিশ সূত্রে এ তথ্য জানা গেছে।

শিল্পাঞ্চল পুলিশের দেওয়া তথ্যমতে, দেশের মোট ৯ হাজার ৬১৬টি কারখানায় শ্রমিক রয়েছে। এর মধ্যে আজ (বৃহস্পতিবার) সকাল ৯টা পর্যন্ত তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএর সদস্যভুক্ত কারখানাসহ মোট ৩ হাজার ৬৬৬টি কারখানায় শ্রমিকদের ঈদের ছুটি দেওয়া হয়েছে।

এর আগে মঙ্গলবার (১৮ এপ্রিল) ও বুধবার (১৯ এপ্রিল) এই দুই দিনে মোট ১ হাজার ৫৬৬টি কারখানায় ঈদের ছুটি দেওয়া হয়েছে।

শিল্প পুলিশ বলছে, কাজের প্রচণ্ড চাপ থাকায় এ বছর ৭৯টি কারখানায় ঈদের ছুটি দেওয়া হয়নি। তবে পরবর্তী সময়ে ওই সব কারখানার শ্রমিকরা ঈদের ছুটি কাটাতে পারবেন।

সূত্র জানায়, দেশের ৮টি শিল্পাঞ্চলের মধ্যে ১ নম্বর অঞ্চল আশুলিয়ায় ১ হাজার ৭৯২টি কারখানার মধ্যে ৩৫৮টি কারখানায় ঈদের ছুটি দেওয়া হয়েছে। ২ নম্বর অঞ্চল গাজীপুরে ২ হাজার ৩৩৭টি প্রতিষ্ঠানের মধ্যে ৯৭০টি কারখানায় ঈদের ছুটি দেওয়া হয়েছে।

একইভাবে ৩ নম্বর অঞ্চল চট্টগ্রামে এক হাজার ৪৮০টি কারখানার মধ্যে ১১২৪টি কারখানায় ঈদের ছুটি দেওয়া হয়েছে। এ ছাড়া নারায়ণগঞ্জে ২ হাজার ২০৭টির মধ্যে ৬৩০টি, ময়মনসিংহে ৪৯টি, খুলনায় ৪১০টি ও সিলেটের ১২৫টি কারখানায় ঈদের ছুটি দেওয়া হয়েছে।

এদিকে বৃহস্পতিবার (২০ এপ্রিল) অফিস শেষে শুক্রবার (২১ এপ্রিল) থেকে বাকি সব কারখানায় ছুটি দেওয়া হবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা নেতারা।

/জিএম/এনএআর/
সম্পর্কিত
সুতা আমদানির নিয়ম বদল: নতুন জটিলতায় পোশাক কারখানার মালিকরা 
গাজীপুর পোশাক কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে, ৭০ জনকে জীবিত উদ্ধার 
গাজীপুরে সোয়েটার কারখানায় আগুন, ভেতরে আটকা পড়ে ৭০ জন অসুস্থ
সর্বশেষ খবর
সম্পর্কের প্রথম মাসেই প্রেমিকাকে ঘুরতে নিয়ে ধর্ষণ, ভিডিও ধারণ করে চাঁদা দাবি
সম্পর্কের প্রথম মাসেই প্রেমিকাকে ঘুরতে নিয়ে ধর্ষণ, ভিডিও ধারণ করে চাঁদা দাবি
‘হামলাকারী’ ছাত্রদল নেতা আহত সাংবাদিকদের বললেন ‘গুপ্ত শিবির’, আরেক নেতার ভাষ্য ‌‘শিবিরের চক্রান্ত’
‘হামলাকারী’ ছাত্রদল নেতা আহত সাংবাদিকদের বললেন ‘গুপ্ত শিবির’, আরেক নেতার ভাষ্য ‌‘শিবিরের চক্রান্ত’
ইউপি নির্বাচনে প্রার্থিতা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, গুলিবিদ্ধ ২
ইউপি নির্বাচনে প্রার্থিতা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, গুলিবিদ্ধ ২
এলপিজির বর্ধিত দাম প্রত্যাহারের দাবি সিপিবির
এলপিজির বর্ধিত দাম প্রত্যাহারের দাবি সিপিবির
সর্বাধিক পঠিত
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে আন্দোলনে বিএনপি নেত্রী
সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে আন্দোলনে বিএনপি নেত্রী
সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী অভিযান
সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী অভিযান
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি