ডিজিটাল ট্রান্সফরমেশন সম্মেলনের আয়োজন করছে এবিবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ মে ২০২৩, ২০:৪২আপডেট : ২৩ মে ২০২৩, ২০:৪২

‘ব্যাংকিং অন ডিজিটাল ট্রান্সফরমেশন’ শীর্ষক একটি সম্মেলনের আয়োজন করছে দ্য অ্যাসোসিয়েশন অব ব্যাংকারস বাংলাদেশ লিমিটেড (এবিবি)। আগামী ২৪ ও ২৫ মে দুই দিনব্যাপী সম্মেলনে ব্যাংকিং খাতের ডিজিটাল রূপান্তর যাত্রা বিশ্লেষণের লক্ষ্যে দেশের ৪৬টি বাণিজ্যিক ব্যাংক থেকে ১৫০ জন প্রতিনিধি সম্মেলনে যোগদান করবেন।

মঙ্গলবার (২৩ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এবিবি জানায়, ‘ব্যাংকিং অন ডিজিটাল ট্রান্সফরমেশন’ সম্মেলনের লক্ষ্য হলো— দেশে ডিজিটাল ফিন্যান্সিয়াল সার্ভিস বৃদ্ধির মূল প্রভাবকগুলোর ওপর আলোকপাত করা। ব্যাংকগুলোর বর্তমানে ব্যাংকিং খাতের দ্রুত ডিজিটাল রূপান্তরের সঙ্গে তাল মেলানোর পরিকল্পনা বিশ্লেষণ করে, ইন্ডাস্ট্রির অন্তর্বর্তী মূল্যবান তথ্য তুলে ধরাই এই সম্মেলনের  উদ্দেশ্য। এছাড়া, বর্তমানে যেসব নীতি এবং নিয়ন্ত্রক কাঠামো ফিন্যান্সিয়াল সার্ভিস খাতে ভূমিকা রাখে, সেগুলো পর্যালোচনা করা হবে। সম্মেলনটি শীর্ষ স্থানীয় ও প্রভাবশালী ব্যবসা প্রতিষ্ঠান এবং নীতিনির্ধারকদের সহযোগিতা বৃদ্ধির এবং একই লক্ষ্যে সম্মিলিত প্রচেষ্টার জন্য পরামর্শ প্রদান করবে।

সম্মেলন সম্পর্কে মন্তব্য করতে গিয়ে এবিবি’র চেয়ারম্যান সেলিম আর. এফ. হোসেন বলেন, ‘এবিবির ডিজিটাল ট্রান্সফরমেশন সামিট বাংলাদেশে ডিজিটাল ফিন্যান্সিয়াল সার্ভিস বৃদ্ধির মূল প্রভাবকগুলো সম্পর্কে মূল্যবান মার্কেট ইনসাইট প্রদান করবে। এতে ব্যাংকগুলো যে সব কৌশল ব্যবহার করতে পারে, সেগুলো সম্পর্কে বিশ্লেষণ করা হবে৷ ব্যাংকিং খাতের দ্রুত ডিজিটাল রূপান্তরের জন্য এবং বিদ্যমান নীতি ও নিয়ন্ত্রক কাঠামোগুলো অন্বেষণ করা হবে, যা ফিন্যান্সিয়াল সার্ভিস ইন্ডাস্ট্রিকে প্রভাবিত করে।’

তিনি বলেন, সম্মেলনটি শীর্ষ স্থানীয় ও প্রভাবশালী ব্যবসা প্রতিষ্ঠান এবং নীতিনির্ধারকদের এগিয়ে যাওয়ার পরামর্শ প্রদান করবে। একটি সম্মিলিত দৃষ্টিভঙ্গির নিয়ে একসঙ্গে কাজ করার মাধ্যমে বাংলাদেশের ফিন্যান্সিয়াল সার্ভিস ইন্ডাস্ট্রি যেন একটি টেকসই এবং অন্তর্ভুক্তিমূলক ইকোসিস্টেম তৈরি করতে পারে, যা সব স্টেকহোল্ডারদের জন্য উপকারী হবে।’

এবিবির বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্মেলনে ব্যাংকিং সেক্টরে ডিজিটাল রূপান্তরের গুরুত্ব অনুধাবনকারী সম্মানিত স্পন্সরদের কাছ থেকে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে। ইভেন্টের প্ল্যাটিনাম স্পন্সর হুয়াওয়ে, পাওয়ার্ড বাই স্মার্ট। গোল্ড স্পনসরগুলোর মধ্যে রয়েছে— ওরাকল, পাওয়ার্ড বাই রেডিংটন গ্রুপ এবং আইবিএম, পাওয়ার্ড বাই থাকরাল ও লেন্ট্রা। সিলভার স্পন্সর হলো মাস্টারকার্ড, ডকুওয়্যার পাওয়ার্ড বাই অরোজেনিক, আইটি কনসালটেন্ট লিমিটেড, পেলজিক এবং মোডফিন পাওয়ার্ড বাই থাকরাল।

‘ব্যাংকিং অন ডিজিটাল ট্রান্সফরমেশন’ সম্মেলনটি শিল্পে অগ্রগণ্য ব্যক্তিত্ব, সিদ্ধান্ত গ্রহণকারী এবং শিল্প বিশেষজ্ঞদের অংশগ্রহণের মাধ্যমে অর্থপূর্ণ আলোচনা, ইন্ডাস্ট্রির অন্তর্বর্তী মূল্যবান তথ্য আদান-প্রদান এবং নেটওয়ার্কিং সুযোগের জন্য একটি প্ল্যাটফর্ম হতে প্রতিশ্রুতিবদ্ধ। এটি জ্ঞান বণ্টন, সহযোগিতা এবং ডিজিটাল ফিন্যান্সিয়াল সার্ভিসেস-এ নতুন সম্ভাবনা খুঁজে পাওয়ার পথ আরও সহজ করবে।

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
এটিএম বুথে টাকা নেই, মানুষ যাবে কোথায়?
৯০ বছরের শাশুড়িকে পিঠে নিয়ে নয় কিমি হেঁটে ব্যাংকে পুত্রবধূ, ভিডিও ভাইরাল
নগদ লভ্যাংশে নতুন শর্তে চাপে অধিকাংশ ব্যাংক, পুঁজিবাজারে প্রভাবের শঙ্কা
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের