ঢাকায় ইন্ডিয়া-বাংলাদেশ বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জুন ২০২৩, ২১:৩৪আপডেট : ০৩ জুন ২০২৩, ২১:৩৪

করোনা মহামারির স্থবিরতা কাটিয়ে বাংলাদেশের শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষার সুযোগ বাড়াতে ইন্ডিয়া-বাংলাদেশ বিজনেস কনফারেন্স আয়োজন করা হয়েছে। মহামারি-পরবর্তী বাংলাদেশের শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষার সুযোগ বাড়াতেই এ আয়োজন করে গ্লোবাল বিজনেজ স্কুল (জিবিএস)।

শনিবার (৩ জুন) সন্ধ্যায় রাজধানীর গুলশানে হোটেল ওয়েস্টিনে অনুষ্ঠিত গ্লোবাল এডুকেশন আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্লোবাল এডুকেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বিশ্বজিৎ রানা, প্রতিষ্ঠানে দক্ষিণ এশিয়া ও আফ্রিকা অঞ্চলের সহযোগী পরিচালক আশু মোগলা, সংগঠনের ইউকে বিজনেস ডেভেলপমেন্টের প্রধান অসীম দত্ত, প্রতিষ্ঠানের বাংলাদেশ কান্ট্রি হেড কুবের কাপুর, সিনিয়র বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার নকিব রহমান।

আয়োজকরা জানিয়েছেন, মহামারির স্থবিরতা কাটিয়ে বাংলাদেশের শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষার সুযোগ বাড়াতেই এ আয়োজন করা হয়। বিশ্বব্যাপী মানসম্পন্ন উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ নিশ্চিতে কাজ করছে গ্লোবাল বিজনেজ স্কুল (জিবিএস)।

জিবিএস জানিয়েছে, ইন্ডিয়া-বাংলাদেশ বিজনেস কনফারেন্সে জিবিএসের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন বাংলাদেশের শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষার সুযোগ করে দিতে সেবাদানকারী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

অনুষ্ঠানে বক্তারা শিক্ষাবান্ধব বর্তমান সরকারের নানা পদক্ষেপ তুলে ধরে বলেন, মালয়েশিয়া, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, জার্মানি, কানাডা, ভারত, জাপানসহ বিভিন্ন দেশে বছরে বাংলাদেশের লক্ষাধিক শিক্ষার্থী উচ্চশিক্ষা গ্রহণ করতে যায়। শিক্ষার্থীর এই সংখ্যা যাতে আরও বাড়ানো যায়, সে জন্য জিবিএসের সহযোগিতা চান তারা।

/এসআই/এনএআর/
সম্পর্কিত
বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন ৮ জুন
যে কারণে নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী
যেখানে থমকে গেছে ভারতের রেললাইন
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান