রফতানি আয়ে সুবাতাস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জুন ২০২৩, ১৭:৫৯আপডেট : ০৪ জুন ২০২৩, ১৯:২৩

রেমিট্যান্স প্রবাহ কমলেও মে মাসে রফতানি আয়ে এসেছে সুখবর। গত মে মাসে দেশের রফতানি আয় হয়েছে ৪.৮৫ বিলিয়ন ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ২৬ শতাংশেরও বেশি। গত বছরের মে মাসে বাংলাদেশের রফতানি আয় ছিল ৩.৮৩ বিলিয়ন ডলার।

রফতানি উন্নয়ন ব্যুরোর তথ্য অনুযায়ী, এপ্রিলে বাংলাদেশের রফতানি আয় ছিল ৩.৯৬ বিলিয়ন ডলার, মার্চে ছিল ৪.৬৪ বিলিয়ন ডলার।

রফতানি উন্নয়ন ব্যুরো জানায়, গত মে মাসে রফতানি প্রবৃদ্ধি ২৬ শতাংশ হলেও সরকার নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে ৫.২৯ শতাংশ কম। সরকার মে মাসে ৫.১২ বিলিয়ন ডলার রফতানি আয়ের লক্ষ্য নির্ধারণ করেছিল।

ইপিবির তথ্য অনুযায়ী, মে মাসে আগের বছরের একই সময়ের তুলনায় ১০১৯ দশমিক ৩৩ মিলিয়ন ডলারের বেশি পণ্য রফতানি হয়েছে। ২০২২ সালের মে মাসে রফতানি আয় হয়েছিল ৩৮৩০ দশমিক ২৯ মিলিয়ন ডলার। সেই হিসাবে প্রবৃদ্ধি হয়েছে ২৬ দশমিক ৬১ শতাংশ।

/জিএম/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
মে মাসে রফতানি আয় ৪৪০ কোটি ডলার
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
রাজধানীতে বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার অর্ধগলিত মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম