ব্যবসায়ী সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জুলাই ২০২৩, ১৬:৪৭আপডেট : ১০ জুলাই ২০২৩, ১৬:৪৭

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বেসরকারি খাতের অবদান, বর্তমান প্রেক্ষাপট ও করণীয় নিয়ে সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)। আগামী ১৫ জুলাই শনিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) অনুষ্ঠেয় এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ব্যবসায়ী সম্মেলন’ শীর্ষক এই সম্মেলন উপলক্ষে রবিবার (৯ জুলাই) এফবিসিসিআই এর অধিভুক্ত সব চেম্বার এবং অ্যাসোসিয়েশনের প্রধানদের নিয়ে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। সেখানে এফবিসিসিআইর সভাপতি মো. জসিম উদ্দিন বলেন, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় শুরু থেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে দেশের বেসরকারি খাত। দেশের ৮২ ভাগ ব্যবসা-বাণিজ্য আসে বেসরকারি খাত থেকে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বেসরকারি খাত কী ভূমিকা রাখবে সেসব বিষয় নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হবে এই সম্মেলনে।

তিনি আরও বলেন, করোনাকালে সৃষ্ট সংকট অনেকখানি কাটিয়ে ওঠা গেলেও ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে বাংলাদেশসহ সারা বিশ্বের অর্থনীতি কঠিন সময় অতিক্রম করছে। এই কঠিন সময় অতিক্রমে সরকার ও বেসরকারি খাত একসঙ্গে কাজ করছে।

বাংলাদেশের বাণিজ্য ও বিনিয়োগ সক্ষমতাকে বিশ্ব দরবারে পরিচিত করার প্রয়াস হিসেবে বাংলাদেশ বিজনেস সামিট আয়োজন করা হয় উল্লেখ করে মো. জসিম উদ্দিন আরও বলেন, ‘বাংলাদেশ বিজনেস সামিটের প্রাপ্তি নিয়ে আমরা একটি বই বের করছি। ব্যবসায়ী সম্মেলনে প্রধানমন্ত্রীর কাছে এই বই হস্তান্তর করা হবে। আমাদের এই প্রকাশনায় সামিটে অংশ নেওয়া বিশেষজ্ঞদের মতামতের পাশাপাশি সামিটে আলোচনা হওয়া সুপারিশ ও পলিসিগুলো আমরা সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পৌঁছে দেবো।’

দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যেতে বেসরকারি খাতের গুরুত্ব তুলে ধরার পাশাপাশি সম্মেলনে ব্যবসায়ীদের সমস্যার কথাগুলোও প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরা হবে বলে জানান বক্তারা।

এসময় অন্যান্যের মধ্যে এফবিসিসিআই এর সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আজাদ চৌধুরি বাবু, সাবেক সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আলী, মনোয়ারা হাকিম আলী, বর্তমান সহসভাপতি এম এ মোমেন, আমিনুল হক শামিম, আমিন হেলালী, হাবিব উল্লাহ ডন, এম এ রাজ্জাক খান, ফরেইন ইনভেস্টর্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি নাসের এজাজ বিজয়, ঢাকা চেম্বারের সভাপতি সামির সাত্তার, বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিনসহ এফবিসিসিআই এর অধিভুক্ত চেম্বার এবং অ্যাসোসিয়েশনের প্রধানরা উপস্থিত ছিলেন।

/জিএম/এফএস/
সম্পর্কিত
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সর্বশেষ খবর
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী