জমকালো আয়োজনে ‘এফবিসিসিআই মেম্বার্স নাইট’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জুলাই ২০২৩, ১৭:২৮আপডেট : ২৩ জুলাই ২০২৩, ১৭:২৮

জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি- এফবিসিসিআই মেম্বার্স নাইট ২০২৩।

এফবিসিসিআইয়ের সাধারণ পরিষদের সদস্যদের সম্মানে শনিবার সন্ধ্যায় (২২ জুলাই) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে এফবিসিসিআইয়ের বর্তমান ও সাবেক সভাপতি, সিনিয়র সহসভাপতি, সহসভাপতি, পরিচালকসহ সারা দেশের সব চেম্বার ও অ্যাসোসিয়েশনের নেতারা অংশ নেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন বিগত দুই বছরে ব্যবসা বাণিজ্যের উন্নয়নে এফবিসিসিআইর বিভিন্ন পলিসি অ্যাডভোকেসি, কর্মপরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন, ‘২০২১ সাল ছিল আমাদের জন্য উন্নয়নের মাইলফলক। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীর বছরে আমরা উন্নয়নশীল দেশের নাগরিক হওয়ার গৌরব অর্জন করেছি। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে ১৬ দিনব্যাপী ‘বিজয়ের ৫০ বছর: লাল সবুজের মহোৎসব’ অনুষ্ঠান আয়োজন করি। দেশের ইতিহাসে সর্বপ্রথম ১৬ দিনব্যাপী এই বিজয় উৎসব উদ্বোধন করেন  প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’

এফবিসিসিআই’র সভাপতি জানান, সংগঠনটির প্রতিষ্ঠার ৫০ বছরকে স্মরণীয় করে রাখার জন্য তিন দিনব্যাপী ‘বাংলাদেশ বিজনেস সামিট ২০২৩’ ও ‘বেস্ট অব বাংলাদেশ এক্সপো-২০২৩’ এর আয়োজন করেছে এফবিসিসিআই। সামিটে সৌদি আরব, ইউকে, ভূটান, নাইজেরিয়া, ফ্রান্স, তুরস্ক, ইউএসএ, হংকং, মায়ানমার, মালয়েশিয়া, চীন, কানাডা, জাপান, ভিয়েতনাম, ইরাক, কোরিয়া ও সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশ থেকে প্রায় তিন শতাধিক ব্যবসায়ী ও সেসব দেশের সরকারি পর্যায়ের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

তিনি জানান, ২০২০ এবং ২০২১ সালে দুই বছরব্যাপী করোনার তাণ্ডবে এফবিসিসিআই’র সাধারণ পরিষদ সদস্যদের মধ্যে পারস্পরিক সরাসরি যোগাযোগ অনেকটা স্থবির হয়ে পরলে সবাইকে নিয়ে বিনোদনমূলক কর্মসূচি ‘এফবিসিসিআই মেম্বার্স নাইট ২০২২’ আয়োজন করি।

‘সম্প্রতি স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ব্যবসায়ীদের ভূমিকা ও করণীয় নিয়ে আলোচনা করতে ব্যবসায়ী সম্মেলন আয়োজন করে এফবিসিসিআই। সম্মেলনে সারা দেশের লোকাল চেম্বার, অ্যাসোসিয়েশন, বিদেশি বিনিয়োগকারী, দেশের শীর্ষ করপোরেটের নেতারা উপস্থিত থেকে প্রধানমন্ত্রীর সঙ্গে ব্যবসা সম্পর্কিত সুযোগ- সুবিধার কথা সরাসরি বলার সুযোগ পান।’

জসিম উদ্দিন বলেন, ‘এ সময় এফবিসিসিআইর বর্তমান পরিচালনা পর্ষদের দায়িত্ব নেওয়ার দ্বিতীয় বছরের কর্মকাণ্ড সংবলিত ‘ইয়ার বুক’, এফবিসিসিআই স্ট্যান্ডিং কমিটির সভাগুলো থেকে উঠে আসা সুপারিশ ও প্রস্তাবনা নিয়ে ‘রিপোর্ট বই’ এবং ‘স্মার্ট এফবিসিসিআই ওয়েবসাইট’ উদ্বোধন করা হয়।’

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন— এফবিসিসিআই’র সাবেক সভাপতি মাহবুবুর রহমান, কাজী আকরাম উদ্দিন, বর্তমান সিনিয়র সহসভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু, সাবেক সিনিয়র সহসভাপতি মোহাম্মদ আলী, মনোয়ারা হাকিম আলী প্রমুখ।

অনুষ্ঠানে বর্ণাঢ্য সাংস্কৃতিক পরিবেশনার পাশপাশি র‌্যাফেল ড্র-এর আয়োজন করা হয়।

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
এফবিসিসিআইয়ে ব্যবসায়ী প্রশাসক নিয়োগের আশ্বাস, কর্মসূচি স্থগিত
করমুক্ত আয়সীমা ৫ লাখে উন্নীত করার প্রস্তাব এফবিসিসিআই’র
টাকার অবমূল্যায়নের বিপক্ষে এফবিসিসিআই
সর্বশেষ খবর
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী