২০১৫ সালে ব্যাংক ঋণ পেয়েছে দেড় লাখ নারী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ ফেব্রুয়ারি ২০১৬, ২২:২৫আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৬, ২২:২৯

আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের সফল নারী উদ্যোক্তা সমাবেশ ২০১৫ সালে দেড় লাখের বেশি নারী উদ্যোক্তা ব্যাংক থেকে ৪ হাজার ২২৭ কোটি টাকা ঋণ পেয়েছেন বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান। বুধবার আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের সফল নারী উদ্যোক্তা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
গভর্নর বলেন, ২০০৯ সালে ব্যাংকিং খাতে মোট ঋণের ১৯ শতাংশই ছিল মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প বা এমএসএমই ঋণ। তা বর্তমানে ২৪ শতাংশে উন্নীত হয়েছে।
তিনি বক্তব্যে উল্লেখ করেন, গেল বছর (২০১৫) সাত লাখ পঁচিশ হাজার উদ্যোক্তার মধ্যে বিতরণকৃত এমএসএমই ঋণ ১ লাখ ১৫ হাজার ৮৭০ কোটি টাকার ৫২ শতাংশই গেছে সাড়ে ছয় লাখ ক্ষুদ্র উদ্যোক্তার হাতে। এ ঋণের মধ্যে দেড় লাখের বেশি নারী উদ্যোক্তা পেয়েছেন ৪ হাজার ২২৭ কোটি টাকা। এছাড়া সোয়া এক লাখ নতুন উদ্যোক্তা পেয়েছেন সাড়ে বিশ হাজার কোটি টাকার বেশি।
এসময় গভর্নর বলেন, ‘মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি খাতের প্রতিষ্ঠানগুলোতে অব্যাহত অর্থায়ন ও নতুন নতুন উদ্যোক্তাকে ব্যাংক অর্থায়নের আওতায় আনার ফলে গত ছয় বছরে এমএসএমই খাতে ১৫ লাখের বেশি নতুন কর্মসংস্থান হয়েছে।’

গাজীপুরের শফিপুর আনসার একাডেমি অডিটরিয়ামে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যান এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মো. নাজিম উদ্দীন পিএসসি। এতে বিশেষ অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ড. এম আসলাম আলম।

প্রসঙ্গত, বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নের আওতায় আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক গত অর্থবছরে কৃষি খাতে একশ কোটি টাকা বিতরণ করে। এছাড়া, বাংলাদেশ ব্যাংকের নতুন পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় ৫ শতাংশ সুদহারে দুগ্ধ উৎপাদন ও কৃত্রিম প্রজনন খাতে এরইমধ্যে ১৫ কোটি টাকা ঋণ বিতরণ করতে সক্ষম হয়েছে।

/জিএম/এনএস/ এএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী