৩০ নভেম্বরের পর রিটার্ন দাখিলে বাধা নেই: এনবিআর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ আগস্ট ২০২৩, ২০:০৬আপডেট : ১৩ আগস্ট ২০২৩, ২০:০৬

৩০ নভেম্বরের মধ্যে আয়কর রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা থাকলেও এর পরেও রিটার্ন দাখিল করতে পারবেন কর দাতারা। এক্ষেত্রে নতুন ‘আয়কর আইন ২০২৩’ অনুসারে আইনগত কোনও বাধা নেই।

রবিবার (১৩ আগস্ট) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এনবিআরের পক্ষ থেকে বলা হয়েছে, ‘আয়কর আইন ২০২৩’ অনুযায়ী যেকোনও করদাতা যেকোনও সময়ে রিটার্ন দাখিল করতে পারবেন। নতুন আইনের ধারা ১৭১ অনুযায়ী প্রত্যেক করদাতাকে করদিবসের (৩০ নভেম্বরের) মধ্যে বা এর আগে রিটার্ন দাখিলের বিধান রয়েছে এবং এক্ষেত্রে ধারা ১৭৩ অনুযায়ী কর পরিশোধের বিধান রয়েছে। তবে, কোনও করদাতা করদিবসের মধ্যে রিটার্ন দাখিলে ব্যর্থ হলে তিনি করদিবসের পরে যেকোনও সময়ে রিটার্ন দাখিল করতে পারবেন এবং ধারা ১৭৪ অনুযায়ী কর পরিশোধ করতে পারবেন।

আয়কর আইন, ২০২৩-এ রিটার্ন দাখিলের জন্য সময় বৃদ্ধির কোনও বিধান রাখা হয়নি। কেননা, করদাতারা এখন যেকোনও সময় রিটার্ন দাখিল করতে পারবেন। করদিবসের মধ্যে রিটার্ন দাখিলের ক্ষেত্রে ধারা ১৭৩ অনুযায়ী কর পরিশোধ করতে হবে এবং করদিবসের পর রিটার্ন দাখিলের ক্ষেত্রে ধারা ১৭৪ অনুযায়ী কর পরিশোধ করতে হবে।

আয়কর আইনের ১৮০ ধারা অনুযায়ী কোনও করদাতা তার বকেয়া রিটার্ন স্বনির্ধারনী পদ্ধতিতে দাখিল করতে পারবেন। যা আয়কর অধ্যাদেশ, ১৯৮৪ অনুযায়ী সম্ভব হতো না। অর্থাৎ করদাতা এখন যেকোনও বছরের রিটার্ন যেকোনও সময়ে দাখিল করতে পারবেন এবং তা স্বনির্ধারনী পদ্ধতিতে দাখিল করতে পারবেন। এতে আইনগত কোনও বাধা নেই।

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
চট্টগ্রাম বন্দরের জট কমাতে শতাধিক পণ্যবাহী কন্টেইনার নিলামে
ছয় লাখ কোটি টাকার লক্ষ্য, এত টাকা আসবে কোথা থেকে
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম