‘নিখোঁজ’ এমপি আনোয়ারুলের সর্বশেষ অবস্থান ভারতের মুজাফফরাবাদ: ডিবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ মে ২০২৪, ২১:১৬ আপডেট : ১৯ মে ২০২৪, ২২:৫৮

‘নিখোঁজ’ ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল আজীম আনারের ব্যবহৃত ভারতীয় নম্বরের সর্বশেষ অবস্থান মুজাফফরাবাদ অর্থাৎ উত্তর প্রদেশ বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

রবিবার (১৯ মে) সন্ধ্যায় রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান ডিবি প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ।

তিনি বলেন, ঝিনাইদহ-৪ আসনের তিনবারের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার ১২ মে দর্শনার গেদে সীমান্ত দিয়ে কলকাতা যান। কলকাতায় পরিচিত গোপাল নামে একজনের বাসায় ওঠেন তিনি। পরদিন ১৩ মে সকালে নাশতা করে ওই বাসা থেকে বেরিয়ে যান। সেদিন সন্ধ্যায় কলকাতায় গোপালের বাসায় যাওয়ার কথা থাকলেও যাননি। এরপর থেকে তার ব্যবহৃত ভারতীয় নম্বরটি বন্ধ পাওয়া যায়। মেয়ে ও পরিবারের সদস্যরা তার সঙ্গে যোগাযোগ করতে পারছেন না।

হারুন অর রশীদ বলেন, আমরা বিষয়টি নিয়ে কাজ করছি। ভারতীয় বিশেষ টাস্কফোর্স-এসটিএফ’র সঙ্গে যোগাযোগ করেছি। ভারতীয় থানা পুলিশসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গেও কথা বলেছি। তারা আমাদের সহযোগিতা করছেন। ভারতীয় পুলিশের সহযোগিতায় জানতে পেরেছি, আনোয়ারুল আজীমের ভারতীয় নম্বরের লোকেশন মুজাফফরাবাদ, অর্থাৎ উত্তর প্রদেশ। সব মিলিয়ে আমরাও খোঁজ-খবর রাখছি।

তিনি বলেন, আনোয়ারুল আজীমের একটি বাংলাদেশি ও আরেকটি ভারতীয় নম্বর ছিল। ১৬ মে সকাল ৭টার দিকে তার নম্বর থেকে দুটি কল আসে। একটি আসে তার এপিএসের নম্বরে, আরেকটি আসে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর নম্বরে। কিন্তু তখন দুজনের কেউই কল রিসিভ করতে পারেননি।

তিনি আরও বলেন, সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মেয়ে আমাদের কাছে এসেছেন। তার ব্যবহৃত নম্বরটি মাঝে মাঝে খুলছেন আবার মাঝে মাঝে বন্ধ করছেন। কারা কাজটি করছেন, তিনি কোনও ব্ল্যাকমেইলের শিকার হয়েছেন কিনা, সবকিছুই গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। প্রতিনিয়ত ভারতীয় পুলিশের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। ভারতীয় পুলিশ যথেষ্ট সহযোগিতা করছে।

উল্লেখ্য, আনোয়ারুল আজীম আনার ঝিনাইদহ-৪ আসনের সরকারদলীয় সংসদ সদস্য। তিনি ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে টানা তিনবার আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। কানের চিকিৎসার জন্য গত ১২ মে তিনি ভারতে যান। সেখানে তার নিখোঁজ হওয়ার বিষয়টি বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন স্বজনরা। রবিবার (১৯ মে) ঘটনাটি নিশ্চিত করেছেন আনোয়ারুল আজীম আনারের ব্যক্তিগত সহকারী (পিএস) আব্দুর রউফ।

আরও খবর-

ভারতে গিয়ে এমপি আনোয়ারুল আজীম ‘নিখোঁজ’

/এবি/আরআইজে/এমওএফ/
সম্পর্কিত
তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে হবে: ইশরাক
বাংলাদেশের এমপির বড় ভাই জিতলেন যুক্তরাষ্ট্রের নির্বাচনে, এলাকায় আনন্দ
কুমিল্লায় ভারতীয় শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু, পুকুরে মিললো মরদেহ
সর্বশেষ খবর
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৪১, মামলা ৪৮
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৪১, মামলা ৪৮
চেম্বারে ডেকে ইনজেকশন পুশে হত্যা, বস্তাবন্দি লাশ মিললো নদীতে
চেম্বারে ডেকে ইনজেকশন পুশে হত্যা, বস্তাবন্দি লাশ মিললো নদীতে
জনপ্রিয়তা নয়, ইরানের পরমাণু হুমকি ঠেকানোই ছিল ট্রাম্পের লক্ষ্য: রুবিও
জনপ্রিয়তা নয়, ইরানের পরমাণু হুমকি ঠেকানোই ছিল ট্রাম্পের লক্ষ্য: রুবিও
শীতের ছুটিতে ঘুরে আসুন ভারতের এই ৫ মনোরম গন্তব্যে
শীতের ছুটিতে ঘুরে আসুন ভারতের এই ৫ মনোরম গন্তব্যে
সর্বাধিক পঠিত
ব্যানারে জিয়ার ছবি নেই, ডিসিকে সরাতে ছাত্রদলের ৭২ ঘণ্টার আল্টিমেটাম
ব্যানারে জিয়ার ছবি নেই, ডিসিকে সরাতে ছাত্রদলের ৭২ ঘণ্টার আল্টিমেটাম
প্রশিক্ষণ নিতে পাকিস্তান গেলেন ৩৪ সরকারি কর্মকর্তা
প্রশিক্ষণ নিতে পাকিস্তান গেলেন ৩৪ সরকারি কর্মকর্তা
ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইন অবরোধ, ঢাকার সঙ্গে চট্টগ্রাম-সিলেটের রেল যোগাযোগ বন্ধ
ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইন অবরোধ, ঢাকার সঙ্গে চট্টগ্রাম-সিলেটের রেল যোগাযোগ বন্ধ
শেয়ারভিত্তিক আবাসন ব্যবসায় ৫০ হাজার কোটি টাকা আটকে যাওয়ার শঙ্কা
শেয়ারভিত্তিক আবাসন ব্যবসায় ৫০ হাজার কোটি টাকা আটকে যাওয়ার শঙ্কা
নতুন পররাষ্ট্র সচিব কে এই সালাহউদ্দিন নোমান চৌধুরী
নতুন পররাষ্ট্র সচিব কে এই সালাহউদ্দিন নোমান চৌধুরী