বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত কোনও ফেসবুক গ্রুপ নেই 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ আগস্ট ২০২৩, ১৮:৫৭আপডেট : ২০ আগস্ট ২০২৩, ১৮:৫৭

‘অনলাইনে নিয়োগের বিষয়ে বাংলাদেশ ব্যাংকের লোগো ব্যবহার করে মিথ্যা বা ভুয়া তথ্য প্রচারিত হচ্ছে’ বলে দাবি করেছে কেন্দ্রীয় ব্যাংক। একইসঙ্গে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত কোনও ফেসবুক গ্রুপ নেই। 

রবিবার (২০ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র ও পরিচালক (এক্স ক্যাডার-প্রকাশনা) সাঈদা খানমের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে অনলাইন রিক্রুটমেন্ট বিষয়ে বাংলাদেশ ব্যাংকের লোগো ব্যবহার করে মিথ্যা বা ভুয়া তথ্য প্রচারিত হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের এ ধরনের কোনও  ফেসবুক গ্রুপ বা ইউজার নেই। এ ধরনের প্রচারণায় বিভ্রান্ত না হওয়ার জন্য সর্বসাধারণকে অনুরোধ করা যাচ্ছে। উল্লেখ্য, আলোচ্য প্রচারণায় বা প্রচারিত তথ্যের প্রভাবে কেউ কোনও প্রকার ক্ষতি, অসুবিধা বা তছরুপের সম্মুখীন হলে এর জন্য বাংলাদেশ ব্যাংক দায়ী থাকবে না।’

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
অন্যের স্ত্রীকে নিজের দাবি, ঢাকা থেকে চট্টগ্রামে এসে পুলিশ কর্মকর্তা গ্রেফতার
গ্রাহকের শত কোটি টাকা নিয়ে উধাও, জেল থেকে পালানোর দুই বছর পর ধরলো পুলিশ
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
সর্বশেষ খবর
বাকস্বাধীনতা যেন বাকশালীনতার সীমা লঙ্ঘন না করে: প্রধানমন্ত্রী
বাকস্বাধীনতা যেন বাকশালীনতার সীমা লঙ্ঘন না করে: প্রধানমন্ত্রী
অন্যের স্ত্রীকে নিজের দাবি, ঢাকা থেকে চট্টগ্রামে এসে পুলিশ কর্মকর্তা গ্রেফতার
অন্যের স্ত্রীকে নিজের দাবি, ঢাকা থেকে চট্টগ্রামে এসে পুলিশ কর্মকর্তা গ্রেফতার
ঋণখেলাপির অভিশাপ থেকে দেশকে মুক্ত করবে বিএনপি: প্রধানমন্ত্রী
ঋণখেলাপির অভিশাপ থেকে দেশকে মুক্ত করবে বিএনপি: প্রধানমন্ত্রী
এক সুরে দুই ভাই-বোন, মুগ্ধতায় ‘এ আমির আবরণ’
এক সুরে দুই ভাই-বোন, মুগ্ধতায় ‘এ আমির আবরণ’
সর্বাধিক পঠিত
ডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
রয়টার্স এক্সক্লুসিভডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
কোথায় গেলো হাওরের মাছগুলো?
কোথায় গেলো হাওরের মাছগুলো?
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি