আরবিট্রেশনে এফবিসিসিআই’র সক্ষমতা বাড়াতে সহযোগিতা করবে আইসিসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ অক্টোবর ২০২৩, ১৭:২৯ আপডেট : ১৮ অক্টোবর ২০২৩, ১৭:২৯

ব্যবসায়ীদের প্রধান সংগঠন দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) আরবিট্রেশনের সক্ষমতা বাড়াতে সহযোগিতা করার আগ্রহ প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি)।

সোমবার (১৬ অক্টোবর) এফবিসিসিআই’র গুলশান কার্যালয়ে এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ আগ্রহের কথা জানান আইসিসি’র চেয়ারপারসন মারিয়া ফানার্ন্দা গারজা।

মাহবুবুল আলম বলেন, ‘আরবিট্রেশনের ক্ষেত্রে আইসিসি যে ধরনের সেবাগুলো দেয়, সেটি এক কথায় অসাধারণ। আন্তর্জাতিকভাবে বাণিজ্যিক বিরোধ নিষ্পত্তি ও সমাধানে আইসিসির প্রতিটি পদক্ষেপ থেকে শেখার অনেক কিছু আছে। আইসিসি ইতোমধ্যে আরবিট্রেশন নিয়ে বেশকিছু প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছে। এফবিসিসিআই’র আরবিট্রেশনকে শক্তিশালী করতে আইসিসির প্রশিক্ষণ সহায়ক ভূমিকা পালন করবে।’ এজন্য প্রয়োজনে আইসিসির সঙ্গে সমঝোতা স্মারক সইয়ের কথাও জানান তিনি।

বেসরকারি খাতের দক্ষতা উন্নয়নে গবেষণার ক্ষেত্রেও আইসিসির কাছ থেকে সহযোগিতা চান এফবিসিসিআই সভাপতি। এসময় আইসিসি বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতামূলক সম্পর্কের প্রশংসাও করেন মাহবুবুল আলম।

ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্সের (আইসিসি) চেয়ারপারসন মারিয়া ফার্নান্দা গারজা আইসিসি আরবিট্রেশন প্রদত্ত সুবিধাগুলো নিয়ে আলোচনা করেন। চলতি বছরের  ১৯ জানুয়ারি  প্রকাশিত নতুন ঘোষণা অনুযায়ী, খুব অল্প সময়ে বাণিজ্যিক বিরোধ নিষ্পত্তি করা হচ্ছে বলেও জানান তিনি।

আন্তঃসীমান্ত বাণিজ্যের গুরুত্বের ওপর জোর দিয়ে মারিয়া ফার্নান্দা গারজা বলেন, ‘বিশ্ব এখন একটি বিশেষ সময় পার করছে।’ বর্তমান প্রেক্ষাপটে আন্তঃসীমান্ত বাণিজ্যের কোনও বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি। তিনি ব্যবসায়িক খাতে অত্যাধুনিক প্রযুক্তি এবং সাইবার নিরাপত্তার গুরুত্ব সম্পর্কেও আলোচনা করেন। এ সময় বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন তিনি।

এফবিসিসিআই’র সাবেক সভাপতি ও আইসিসি বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান, এফবিসিসিআই’র সাবেক সভাপতি মীর নাসির হোসেন, বর্তমান সহ-সভাপতি খায়রুল হুদা চপল, মোহাম্মদ আনোয়ার সাদাত সরকার, মো. মুনির হোসেন, পরিচালকসহ অন্যান্য ব্যবসায়িক নেতারা এসময় উপস্থিত ছিলেন।/

জিএম/এপিএইচ/
সম্পর্কিত
ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন আইসিসির বিরুদ্ধে ব্যাপক নিষেধাজ্ঞার প্রস্তুতি নিচ্ছে ট্রাম্প প্রশাসন
হাসান নন, আগস্টে প্লেয়ার অব দ্য মান্থ দিনুশা
দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে বাংলাদেশ-রাশিয়া বিজনেস কাউন্সিল গঠনের প্রস্তাব
সর্বশেষ খবর
বরিশাল বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিংয়ের অভিযোগে ৪৮ শিক্ষার্থী বহিষ্কার ও অর্থদণ্ড
বরিশাল বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিংয়ের অভিযোগে ৪৮ শিক্ষার্থী বহিষ্কার ও অর্থদণ্ড
শ্রীমঙ্গলে কিশোরীকে ধর্ষণ মামলা: গ্রেফতার ৩, একজনের স্বীকারোক্তি
শ্রীমঙ্গলে কিশোরীকে ধর্ষণ মামলা: গ্রেফতার ৩, একজনের স্বীকারোক্তি
গ্রামে ঢুকে শিয়ালের তাণ্ডব, দেড় ঘণ্টায় আতঙ্ক ছড়িয়ে আহত ১১
গ্রামে ঢুকে শিয়ালের তাণ্ডব, দেড় ঘণ্টায় আতঙ্ক ছড়িয়ে আহত ১১
আখাউড়ায় তেলের খালি ওয়াগন লাইনচ্যুত, ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ
আখাউড়ায় তেলের খালি ওয়াগন লাইনচ্যুত, ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ
সর্বাধিক পঠিত
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক