মংলা ইপিজেডে তাবু কারখানা করবে দ.কোরিয়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ ফেব্রুয়ারি ২০১৬, ১৯:০২আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০১৬, ১৯:০২

বেপজা তাবু ও ক্যাম্পিং সামগ্রী উৎপাদন করতে মংলা ‘রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকায় (এমইপিজেড)’ একটি কারখানা করবে দক্ষিণ কোরিয়া।
দক্ষিণ কোরিয়ার ব্যবসায়ী প্রতিষ্ঠান মেসার্স সিএস বাংলা লিমিটেড  ২ কোটি ৫০ লাখ মার্কিন ডলার ব্যয়ে এ কারখানা স্থাপন করবে।
সোমবার ঢাকায় বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) ও মেসার্স সিএস বাংলা লিমিটেডের মধ্যে এ বিষয়ে একটি চুক্তি সই হয়েছে।
বেপজার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বেপজার পক্ষে সংস্থাটির সদস্য (বিনিয়োগ-উন্নয়ন) আব্দুল হালিম মোল্লা এবং সিএস বাংলা লিমিটেডের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ডো কিউন কিম চুক্তিতে সেই করেন।
এ সময় বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মুহম্মদ হাবিবুর রহমান খান, সদস্য (প্রকৌশল) মো. মোসাদ্দেক আলী, সচিব মো. শওকত নবীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিতি ছিলেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্পূর্ণ বিদেশি মালিকানাধীন এ শিল্প-কারখানা স্থাপিত হলে বছরে ৪৩ লাখ পিস তাবু, স্লিপিং ব্যাগ, ক্যাম্পিং চেয়ারসহ অন্যান্য সরঞ্জামাদী উৎপাদন করা সম্ভব হবে।
এছাড়া ওই কারখানায় এক হাজার ৫০০ জনের কর্মসংস্থান সৃষ্টি হবে বলেও ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়।
/এসএনএইচ

সম্পর্কিত
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি