মান বিষয়ক সহায়তা চুক্তি করতে সৌদি আরব গেছেন শিল্পমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ ফেব্রুয়ারি ২০১৬, ২০:২৯আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০১৬, ২০:২৯

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু পণ্যের মান বিষয়ক দ্বিপাক্ষিক কারিগরি সহায়তা চুক্তি করতে সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
সোমবার রাতে ফ্লাইট-ইউ ০৩৯ বিমানে তিনি সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।
আগামী ১ মার্চ সৌদি আরব রাজধানী রিয়াদে বিএসটিআই এবং সৌদি আরবের জাতীয় মান সংস্থা সৌদি স্ট্যান্ডার্ডস, মেট্রোলজি অ্যান্ড কোয়ালিটি অর্গানাইজেশনেরর মধ্যে এ চুক্তি সই হবে।
বিএসটিআই’র মহাপরিচালক ইকরামুল হক মন্ত্রীর সফরসঙ্গী হয়েছেন।
সফরকালে শিল্পমন্ত্রী বাংলাদেশের দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি ও অর্থনৈতিক সহায়তা জোরদারের বিষয়ে সৌদি বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সাথে বৈঠক করবেন।
এছাড়া বাংলাদেশে সৌদি আরবের বিনিয়োগ বাড়াতে ব্যবসায়ী নেতাদের প্রতি আহ্বান জানাবেন জানাবেন শিল্পমন্ত্রী।
সফর শেষে আগামী ৫ মার্চ দেশে ফেরার কথা রয়েছে শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর।
/এসআই/এসএনএইচ

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি