এসটি পে চালু করলো শেয়ার ট্রিপ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ নভেম্বর ২০২৩, ০১:০৭আপডেট : ২০ নভেম্বর ২০২৩, ০২:১০

এসটি পে চালু করলো অনলাইন ট্রাভেল এজেন্সি শেয়ার ট্রিপ। চতুর্থ বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে এসটি পে চালু করলো এই অনলাইন ট্রাভেল এজেন্সি। এ ছাড়া স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড (এসবিএল) থেকে দ্বিতীয় রাউন্ডের ইনভেস্টমেন্ট পাচ্ছে শেয়ার ট্রিপ।

রবিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় এক অনুষ্ঠান এ তথ্য জানায় শেয়ার ট্রিপ।

অনুষ্ঠানে শেয়ার ট্রিপ জানিয়েছে, এসটি পে ফাইন্যান্সিয়াল টুলস। এতে ভাউচার, শপ, মোবাইল রিচার্জ, পে বিল ও অন্যান্য ফিচার রয়েছে। অ্যাপে মাত্র একটি ট্যাপ করেই এসটি পে, ভাউচার, শপ, মোবাইল রিচার্জ ও পে বিলের মতো প্রয়োজনীয় সবকিছু পাওয়া যাবে। এতে অ্যাড মানি, সেন্ড মানি, মানি রিকোয়েস্ট, ব্যাংক ট্রান্সফার, ট্রানজেকশান হিস্ট্রি, মেক পেমেন্টের মতো ফিচার রয়েছে। কিউআর কোড, ফেসিয়াল রিকগনিশন ও বায়োমেট্রিক লগইনের মতো বিষয়গুলোর কারণে এর লেনদেন ও পেমেন্ট অনেক বেশি নিরাপদ ও স্বাচ্ছন্দ্যদায়ক হবে।

অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ভ্রমণের সঙ্গে প্রযুক্তির সমন্বয়ে দেশের পর্যটন খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে শেয়ার ট্রিপ। এখন তারা তাদের পরিধি বৃদ্ধি করতে কাজ করছে; সব দিক থেকে স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে বিস্তৃত পরিসরে লাইফস্টাইল ফিচার নিয়ে এসেছে তারা। শেয়ার ট্রিপের এ ধরনের উদ্যোগ আমাদের প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশের লক্ষ্য পূরণের কাছাকাছি নিয়ে যাবে।

অনুষ্ঠানে শেয়ার ট্রিপের সহপ্রতিষ্ঠাতা ও সিইও সাদিয়া হক বলেন, বৈশ্বিক লক্ষ্যমাত্রা অর্জন ও সবার জন্য ভ্রমণের অভিজ্ঞতা সমৃদ্ধ করতে আমাদের নিরলস যাত্রা অব্যাহত রয়েছে। এসটি পের মতো যুগান্তকারী উদ্ভাবনের মধ্য দিয়ে আমরা কেবল ভ্রমণ অভিজ্ঞতাকেই সমৃদ্ধ করবো না, বরং একই সঙ্গে দেশের স্মার্ট অর্থনীতির বিকাশেও ভূমিকা রাখবো। আজ আমরা এখানে শুধু আমাদের অর্জন উদযাপনে উপস্থিত হইনি বরং আমাদের আগামী দিনের উজ্জ্বল সম্ভাবনা তুলে ধরতে একত্র হয়েছি।

চতুর্থ বর্ষপূর্তিতে গুরুত্বপূর্ণ অংশীদারদের অসামান্য সহায়তাকে স্বীকৃতি দিতে বিশেষ কৃতজ্ঞতা জানায় শেয়ার ট্রিপ। এ সময় এয়ারলাইনস, হোটেল, ব্যাংক, করপোরেট ও টেলকোসহ শেয়ার ট্রিপের সব অংশীদারদের বিভিন্ন ক্যাটাগরিতে ৪৩টি পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে বিভিন্ন এয়ারলাইনস, হোটেল, পেমেন্ট পার্টনার, করপোরেট পার্টনাররা উপস্থিত ছিলেন।

/সিএ/এনএআর/
সম্পর্কিত
সব ব্যাংক ও এমএফএস অ্যাপে ‘বাংলা কিউআর’ দৃশ্যমান রাখার নির্দেশ
ফোনে বলছে ‘পুরস্কার জিতেছেন’? এক চাপেই খালি হতে পারে বিকাশ-নগদ অ্যাকাউন্ট
মোবাইল ও ইন্টারনেট ব্যাংকিংয়ে প্রতারণা রোধে ৭ দাওয়াই অর্থমন্ত্রীর
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের