শ্রীলঙ্কার ব্যবসায়ীদের বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের আহ্বান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জানুয়ারি ২০২৪, ১৯:০৬আপডেট : ২১ জানুয়ারি ২০২৪, ১৯:০৬

বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিনিয়োগের জন্য শ্রীলঙ্কান ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই)  সভাপতি  মাহবুবুল আলম। 

রবিবার (২১ জানুয়ারি) এফবিসিসিআইর গুলশান কার্যালয়ে শ্রীলঙ্কার হাইকমিশনার ধর্মপাল ওয়েরাক্কোডির সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এফবিসিসিআই সভাপতি এই আহ্বান জানান।

এফবিসিসিআই সভাপতি বলেন, বাংলাদেশে ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করছে সরকার। এসব অর্থনৈতিক অঞ্চলে তেল, গ্যাস, বিদ্যুৎ-সহ সব ধরনের সুবিধা প্রদান করা হচ্ছে। এছাড়া বাংলাদেশে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ সহজ করার লক্ষ্যে ওয়ান স্টপ সার্ভিস, ই-প্ল্যাটফর্মসহ আকর্ষণীয় প্রণোদনা চলমান রয়েছে। শ্রীলঙ্কার ব্যবসায়ীরা তাদের নিজস্ব বা যৌথ উদ্যোগে এখানে শিল্প কারখানা প্রতিষ্ঠা করে লাভবান হতে পারেন।

মাহবুবুল আলম আরও বলেন, গার্মেন্টস, ফার্মাসিউটিক্যালস, ইকো ট্যুরিজম, আতিথেয়তা ইত্যাদি বাংলাদেশে ব্যাপক সম্ভাবনাময় খাত। শ্রীলঙ্কার বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগ করতে চাইলে এফবিসিসিআইর পক্ষ থেকে সব ধরনের সহায়তা দেওয়া হবে।

বৈঠকে শ্রীলঙ্কার হাইকমিশনার ধর্মপাল ওয়েরাক্কোডি জানান, শ্রীলঙ্কার অনেক ব্যবসায়ী উদ্যোক্তা রয়েছেন, যারা বাংলাদেশে ব্যবসা করতে আগ্রহী। বাংলাদেশ থেকে প্রতিবছর প্রচুর পরিমাণ পর্যটক পায় শ্রীলঙ্কা। দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য বাড়ানোর সময় এসেছে।

এ সময় শ্রীলঙ্কার অর্থনীতি ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে সে দেশের কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকার প্রশংসা করেন এফবিসিসিআইর নেতারা।

বৈঠকে শ্রীলঙ্কান হাইকমিশনের কমার্শিয়াল কাউন্সেলর শ্রীমলী জয়রথনা, এফবিসিসিআই সহ-সভাপতি মিস শমী কায়সার,  রাশেদুল হোসেন চৌধুরী (রনি), মহাসচিব  মো. আলমগীর, উপদেষ্টা মনজুর আহমেদসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
এফবিসিসিআইয়ে ব্যবসায়ী প্রশাসক নিয়োগের আশ্বাস, কর্মসূচি স্থগিত
শ্রীলঙ্কায় পেপ্যাল সেবা চালু
বিজয়কে অভিনন্দন জানালেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি