অচিরেই দ্রব্যমূল্য আরও নিয়ন্ত্রণে আসবে: সালমান এফ রহমান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জানুয়ারি ২০২৪, ১৮:২০আপডেট : ২৯ জানুয়ারি ২০২৪, ১৮:২০

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এমপি বলেছেন, দেশের বাজারে কিছু পণ্যের দাম অযৌক্তিভাবে বেড়েছে। সরকারের হস্তক্ষেপে এরইমধ্যে অনেক কিছুর দাম কমেছে। বিষয়টি নিয়ে অন্যান্য মন্ত্রণালয়ের সঙ্গে অর্থ ও বাণিজ্য মন্ত্রণালয় কাজ করছে। আশা করা যায়, অচিরেই দ্রব্যমূল্য আরও নিয়ন্ত্রণে আসবে।

সোমবার (২৯ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ ভবনে এক সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা বলেন, ‘এই মুহূর্তে দুটো জিনিস চাপ কমানোর বিষয়ে সহযোগিতা করতে পারে, একটি হলো— রেমিট্যান্স বাড়াতে হবে এবং আরেকটি হচ্ছে রফতানি বাড়াতে হবে। রফতানি বাড়ানোর জন্য অনেকগুলো নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে।’

তিনি বলেন, ‘সম্প্রতি আমদানি অনেকটা কমে গেছে। তারপরও ডলারের ওপর চাপ থাকছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে রফতানি ও রেমিট্যান্স বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে ডলার সংকট কেটে যাবে।’

প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, ‘চামড়া ও পাটজাত পণ্যের রফতানিকে গুরুত্ব দিয়ে এই দুটো খাতেই সুযোগ-সুবিধা বাড়ানোর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গার্মেন্টস শিল্পের মতো অন্য খাতকেও একই সুবিধা দিলে আমি বিশ্বাস করি, বহুমুখী রফতানি বাড়বে।’

গ্যাস সংকট নিয়ে সালমান এফ রহমান বলেন, ‘এখন যেটা হয়েছে সেটা সাময়িক। কিছুদিন আগেও এলএনজি কেনা হয়েছে। আর ভবিষ্যতের জন্য ভালো খবর হচ্ছে— অনেক নতুন গ্যাসের সন্ধান পাওয়া গেছে। ভোলাতে আগে আমরা পেয়েছি, এখন শেভরন পেয়েছে, পেট্রোবাংলাও পেয়েছে। আশা করি, সামনে গ্যাসের সংকট কমে যাবে।’

বহুমুখী রফতানি ও আরএমজির বিষয়ে তিনি বলেন, ‘আমাদের অনেক নতুন পণ্য রফতানির সন্ধান পাওয়া গেছে। যেমন- ফুল, ফল, অ্যাগ্রো প্রসেসড প্রোডাক্টগুলো ছোট আকারে হলেও রফতানি শুরু হয়েছে। আর গার্মেন্টসের প্রোডাক্টগুলোর রফতানিও  প্রথমে ছোট আকারে শুরু হয়েছিল। ফার্নিচার, ফ্রিজ, এয়ার কন্ডিশনারও এখন বাইরে রফতানি হচ্ছে। আমরা আগে কল্পনাও করিনি যে, বাংলাদেশ এতকিছু রফতানি করতে পারবে। আমাদের রফতানি বহুমুখী হয়েছে, কিন্তু পরিমাণ বাড়ছে না।  প্রধানমন্ত্রী বলেছেন, গার্মেন্টসকে যে সুবিধা দেওয়া হয়েছে, অন্য খাতকেও যদি একই সুবিধা দেওয়া হয়— তাহলে বহুমুখী রফতানির মাত্রা অর্জন করতে পারবো।’

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
মে মাসে রফতানি আয় ৪৪০ কোটি ডলার
এক বছরে ২৫০০ কোটি ডলারের স্বর্ণ রফতানি করেছে জাপান
দেশের রফতানি কার্গো নিরাপত্তা সক্ষমতায় বড় অগ্রগতি
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম