বিজিবিএ নির্বাচনে ‘ক্রেতা পরিষদের’ প্যানেল পরিচিতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৫১আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৫১

বাংলাদেশ গার্মেন্টস বায়িং হাউজ অ্যাসোসিয়েশনের (বিজিবিএ) ২০২৪-২০২৬ মেয়াদের নির্বাচন আগামী ২ মার্চ অনুষ্ঠিত হবে। এই উপলক্ষে সদস্যদের জন্য প্যানেল পরিচিতির আয়োজন করেছে নির্বাচনে অংশ নেওয়া ‘ক্রেতা পরিষদ’।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) ঢাকার হোটেল লা মেরিডিয়ানে এই প্রথম প্যানেল পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। রবিবার (১১ ফেব্রুয়ারি) সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

ক্রেতা পরিষদ জানায়, অনুষ্ঠিত প্রথম প্যানেল পরিচিতি সভায় আসন্ন বিজিবিএ নির্বাচনে বায়ার্স কাউন্সিলের প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হয়। 'আমরা ঐক্যবদ্ধ, আমরা শক্তিশালী ' স্লোগান নিয়ে বিজিবিএ'র নির্বাচনে অংশ নিচ্ছে ক্রেতা পরিষদ।

ক্রেতা পরিষদ প্যানেলের প্যানেল লিডার হচ্ছেন টোটাল অ্যাপারেলসের সিইও ও বিজিবিএ’র সাবেক সভাপতি কাজী ইফতেখার হোসেন। এই প্যানেলে আরও আছেন— সিটি অ্যাপারেল টেক্স কোম্পানির সিইও আমিনুল ইসলাম,  ক্লথস আর ইউএস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মিস কিয়াও সেইন থায় ডলি, ডঙ্গি সোর্সিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক  মোফাজ্জল হোসেন পাভেল, স্টার্টটেক্সের সিইও কাজী আরমানুল হক, ক্লেইডার ফ্যাশন লিমিটেডের পরিচালক মোহাম্মদ মোরশেদ আলম, ভেরো স্টাইল লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ রাকিবুল হাসান। 

এছাড়াও আছেন উই ফ্যাশনের পার্টনার এমদাদ উল হক নিয়াজী, ম্যাম বাংলাদেশের স্বত্বাধিকারী আব্দুল মান্নান, তুরিন অ্যাপারেলসের ব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদুর রহমান, পিকিউএস ডিজাইনের ম্যানেজিং ডিরেক্টর কায়েস আহমেদ চৌধুরী সাগর, এনটুএন সোর্সিং লিমিটেডের চেয়ারম্যান শাগুফতা নেওয়াজ, লেনক্স ফ্যাশন বিডি’র স্বত্বাধিকারী মনির উজ জামান, নিলিমা ফ্যাশনের ব্যবস্থাপনা পরিচালক ফজলুল হক, অ্যাপারেল রিডর্স বিডি’র স্বত্বাধিকারী  ইসরাত জাহান, এসএমবি টেক্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এএইচএম কামরুজ্জামান, ব্রিজ সোর্সিংয়ের ম্যানেজিং পার্টনার সজিবুর রহমান এবং টেক্স সল্যুশন কনসালটিং বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান জাকির হোসেন।

/এসও/এপিএইচ/
সম্পর্কিত
দেশের গার্মেন্ট খাতে নতুন শঙ্কাঅর্ডার কমানোর ঘোষণা দিলো বিশ্বের শীর্ষ ফ্যাশন ব্র্যান্ড ‘এইচঅ্যান্ডএম’
‘বৈশ্বিক সংকট ও বাণিজ্যনীতির চাপে তৈরি পোশাক খাত’
স্বামী ও ব্যবসায়িক সহযোগীর বিরুদ্ধে ব্যবসা দখলের অভিযোগ নারী উদ্যোক্তার
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের